• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুতিদের আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন কেন ইসলামের পতাকাতলে এলেন, জানালেন জাকাতেলেন সুজা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০১: ৩৮ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০১: ৩৯

রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পীরগাছা উপজেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আল নাহিয়ান অভিকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রংপুর মহানগরীর সরকারি বেগম রোকেয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ১৭টি লোহার রড, ১৩টি বাঁশের লাঠি ও দুটি প্লাস্টিকের বোতলে পেট্রল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রংপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আল নাহিয়ান পীরগাছা উপজেলার মহিষমুড়ী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড গতিশীল করা এবং নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন অভি। এ ছাড়া ব্যক্তি ও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের ষড়যন্ত্রে গোপন বৈঠক এবং টেলিগ্রাম ও মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অন্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযানে একটি বেগুনি ও কালো রঙের ইনফিনিক্স অ্যান্ড্রয়েড ফোন, আনুমানিক তিন ফুট দৈর্ঘ্যের ১৭টি লোহার রড, একই দৈর্ঘ্যের ১৩টি বাঁশের লাঠি এবং অর্ধেক খালি এক লিটারের দুটি প্লাস্টিকের বোতলে পেট্রল জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, অভি পীরগাছা থানায় ২০ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা ১৭ নম্বর মামলার এজাহারনামীয় আসামি। সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে পীরগাছা থানায় ২০২৪ সালের ৩ অক্টোবর এবং রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় একই বছরের ১৩ নভেম্বর আরো দুটি মামলা রয়েছে। প্রথম মামলায় দাঙ্গা, অনধিকার প্রবেশ, অগ্নিসংযোগ, ভাঙচুর, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় রয়েছে দাঙ্গা, মারধর, গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগ।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!