• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পে ককটেল বিস্ফোরণ

ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ সরকার জাদুশিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার কলকাতায় একটি ম্যাজিক ইনস্টিটিউট গড়ার উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এই লক্ষ্যে কলকাতায় গড়বে এই ম্যাজিক ইনস্টিটিউট। এটি হবে ভারতের মধ্যে প্রথম একটি সরকারি ম্যাজিক ইনস্টিটিউট। কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর পি সি সরকারের নামে গড়া হবে এই ইনস্টিটিউট।

.

এই ম্যাজিক ইনস্টিটিউট গড়ার লক্ষ্য হবে বাংলার ঐতিহ্যবাহী জাদুশিল্প। এই ইনস্টিটিউটের অধীনে গড়া হবে একটি জাদুস্কুলও। এই লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে গত শুক্রবার কলকাতার সংস্কৃতি কেন্দ্র নন্দনের সভাঘরে এক বৈঠকে কলকাতায় জাদু ইনস্টিটিউট গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিংবদন্তি জাদুকর পি সি সরকারের ছেলে পি সি সরকার (জুনিয়র) এই বৈঠকে উপস্থিত হয়ে জাদু ইনস্টিটিউট ও জাদুস্কুল গড়া নিয়ে নানা পরামর্শ দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পি সি সরকার জুনিয়রের সহধর্মিণী জাদুশিল্পী জয়শ্রী সরকার ও পি সি সরকার জুনিয়রের কন্যা জাদুশিল্পী মেনকা।

.

এই লক্ষ্যে এদিন একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এই উপদেষ্টা কমিটির প্রধান করা হয়েছে জাদুকর পি সি সরকারকে (জুনিয়র)। এই কমিটিতে কলকাতার নামীদামি জাদুশিল্পী ও বিশিষ্টজনেরা থাকবেন। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি হবে। এদিনের এই প্রথম বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতিসচিব সৌমিত্র মোহন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!