• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চ্যালেঞ্জ আছে, কিন্তু জনগণের সরকার পরাজিত হবে না ঋণের বোঝা থেকে মুক্ত হতে মহানবী (সা.) যে উপায় দেখিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে ঢাকায় জন্ম নেওয়া এই নির্মাতাকে কতটা চেনেন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক

জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই—ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে দেওয়া এ তথ্য অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে দলটি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শুরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়া দলটির রুকনদের (সদস্য) মধ্যে প্রায় ৪৩ শতাংশ নারী।

.

গতকাল রোববার ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এতে জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারীদের অংশগ্রহণ নেই বলে উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সব স্তরে গণতান্ত্রিক চর্চা করে। একই সঙ্গে সব স্তরে নারীদের কার্যক্রম ও কমিটি রয়েছে। টিআইবির প্রতিবেদনে নারীদের অংশগ্রহণ নিয়ে দেওয়া তথ্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

.

টিআইবির মতো দায়িত্বশীল সংস্থার এমন তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দায়িত্বহীনতার পরিচয় বলে উল্লেখ করেন গোলাম পরওয়ার। ভবিষ্যতে জামায়াতকে নিয়ে প্রতিবেদন বা প্রকাশনা তৈরির ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

.১০ রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবারকেন্দ্রিক, সিদ্ধান্ত ব্যক্তিনির্ভর: টিআইবি

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!