• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে ঢাকায় জন্ম নেওয়া এই নির্মাতাকে কতটা চেনেন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী ঢাকার দরিদ্র এলাকায় ৮ স্থানে বসছে বায়ুদূষণ মাপার যন্ত্র শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

রাজধানীতে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গাড়িতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এবার পল্লবীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে মো. রমজান (২১) নামের এক কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১১ নম্বরের চলন্তিকা মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এজেআর কুরিয়ার সার্ভিসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (নিরীক্ষা) আফসার উদ্দিন সুজন প্রথম আলোকে বলেন, মুখোশ পরা একজন এসে রাত ৮টা ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে তাদের একজন কর্মী আহত হয়েছেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আগেও এজেআর কুরিয়ার সার্ভিসের প্রধান শাখায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ঘটনার সঙ্গে পল্লবীর ঘটনার যোগসূত্র থাকতে পারে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তারা যাচাই করে দেখছে।

.

এর আগে ২০ অক্টোবর রাজধানীর হাজারীবাগে সিকদার মেডিকেল কলেজসংলগ্ন এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নিয়ে যান। কয়েকটি ল্যাপটপ ও ৩১ লাখ টাকার পণ্য লুটের অভিযোগ করে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় করা মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা–পুলিশ।

প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে জমির ভাড়া তাঁকে দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় করা মামলার বাদীকেও মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়। হুমকিতে বলা হয়, ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’ পরে ২৫ অক্টোবর ভোরে হাজারীবাগের গুদামে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। একই দিন কাজ শেষে বাসায় ফেরার পথে প্রতিষ্ঠানটির এক কর্মীকে মারধর করে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

.

৩১ অক্টোবর রাতে রাজধানীর তিনটি এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার সামনে, মৎস্য ভবন মোড় ও রায়েরবাগ এলাকায় প্রায় একই সময়ে এসব হামলা চালানো হয়। এতে প্রতিষ্ঠানটির তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মৎস্য ভবন এলাকায় হামলায় এক চালক মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। রায়েরবাগে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!