• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রোহিঙ্গা গণহ/ত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুতিদের আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন কেন ইসলামের পতাকাতলে এলেন, জানালেন জাকাতেলেন সুজা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’

পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২৩: ০২

রংপুরের পীরগাছায় দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ২০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রটির জন্য ২ মেট্রিক টন চালের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন।

সমাজে অবহেলিত, পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন এবং যাঁদের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, এমন প্রবীণদের আশ্রয়স্থল হিসেবে কাজ করছে পীরগাছার দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। জীবনের শেষ সময়ে এসব মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, অসহায় প্রবীণদের হাতে সামান্য উপহার তুলে দেওয়ার পর তাঁদের মুখের তৃপ্তির হাসি ও কৃতজ্ঞতার চাহনি এ ধরনের মানবিক কাজে অনুপ্রেরণা জোগায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!