• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী শাহজালাল বিমানবন্দর,যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে ব্যর্থ শাটল বাস!

পাওনাদারের চাপে ঋণগ্রস্ত ব্যবসায়ীর জানাজা বিলম্বিত

নিজস্ব প্রতিবেদক / ১৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় এক মৃত ব্যক্তির জানাজার নামাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জড় বইছে ।

বৃহস্পতিবার (১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দিগনগর ইউনিয়নের সিদ্ধি গ্রামে এমন ঘটনা ঘটে।

 

পরে দফায় দফায় প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে ১২ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানাজা ও দাফন সম্পূর্ণ হয়৷

জানা যায়, বৃহস্পতিবার ভোরে সিদ্ধি গ্রামের মৃত মুনতাজ শেখের ছেলে বশির উদ্দিন (৫৪) নামের এক গরু ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জোহর, আসর ও মাগরিবের তিন সময়ে তার জানাজার নামাজের জন্য পরিবারের লোকজন প্রস্তুতি নিলে একাধিক পাওনাদারেরা এসে বাধা দেয়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বশির উদ্দিন দীর্ঘদিন ধরে গরুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন জায়গা থেকে বাকিতে গরু কিনে হাটবাজারে বিক্রি করতেন। সাম্প্রতিক সময়ে তার ব্যাবসায়িক অবস্থার অবনতি ঘটে এবং তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ লোন নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। তার মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন স্থানের ২৫/৩০ জন পাওনাদার জানাজার সময় এসে পাওনা টাকার দাবি করে মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নিতে বাধা দেন।

 

শৈলকূপা উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা ওহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বশিরের মরদেহের দাফন করা হয়েছে। এই রকম অমানবিক ঘটনা মেনে নেওয়া যায় না। পাওনাদাররা কে কত টাকা পাবে কেউ নির্দিষ্ট করে বলতে পারেনি৷

পাওনাদারদের দাবি, তারা সবাই গরু ব্যবসায়ী বশিরের কাছে বিপুল অঙ্কের টাকা পাবেন। বেশকিছু দিন ধরে টাকা দেওয়ার কথা বললেও কোনো টাকা পাননি তারা। দুপুরে মৃত্যুর খবর শুনে তারা বশিরের বাড়িতে আসেন তবে টাকার কোনো দফা রফা হয়নি।

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!