• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক এবার বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা কপ৩১-এ সরকারি প্রতিনিধিদলের সঙ্গে পাঁচ তরুণ জলবায়ুযোদ্ধার যাত্রা শুরু স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি, চেয়ারম্যান নাহিদ আদাবরে পেট্রোল বোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন

নির্বাচনে জয়ের পর এবার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে সার্বিয়ার শিক্ষার্থী জোট

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সার্বিয়ার শিক্ষার্থীদের সমর্থিত নির্বাচনি জোট নতুন পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি তারা দেশটির প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য ব্যয় বাড়ানোর পরিকল্পনা প্রকাশ করেছে। দীর্ঘমেয়াদে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করেছে তারা। পাশাপাশি সেনাসদস্যদের বেতন বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে। খবর আনাদোলুর।সার্বিয়ার সাবেক সেনা কর্মকর্তা ও নির্বাচনি জোটের প্রতিনিধি লুকা পোনোরাচ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএসকে জানিয়েছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আর্থিক সক্ষমতা ও জনবলের প্রাপ্যতার ওপর নির্ভর করে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।তিনি বলেন, বর্তমানে সার্বিয়ার প্রতিরক্ষা ব্যয় জিডিপির প্রায় ২ থেকে ২ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। নতুন পরিকল্পনায় প্রথম পর্যায়ে তা বাড়িয়ে ৩ শতাংশে উন্নীত করার কথা বলা হয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে ব্যয় ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে।পোনোরাচ জানান, সার্বিয়ার প্রতিরক্ষা খাতের বিশেষজ্ঞরা এসব প্রস্তাব তৈরি করেছেন। এতে সামরিক খাতে অর্থের আরও দক্ষ ব্যবহার, সম্পদের ন্যায্য বণ্টন এবং সেনাবাহিনীর সব শাখা ও ইউনিটের মধ্যে ভারসাম্যপূর্ণ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।পরিকল্পনায় সামরিক বাহিনীর সদস্যদের বেতন ২০ থেকে ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাবও রয়েছে। পাশাপাশি বিভিন্ন পদমর্যাদা ও দায়িত্বের ভিত্তিতে বেতন বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হবে।এ প্রসঙ্গে পোনোরাচ বলেন, বিশেষ বাহিনীর কোনো কোনো সদস্যের বেতন জেনারেলদের চেয়েও বেশি। আবার ভাতার পার্থক্যের কারণে মিলিটারি একাডেমির জ্যেষ্ঠ প্রশিক্ষকদের বেতন অনেক ক্ষেত্রে সামরিক অভিযানে নিয়োজিত কিছু কর্মকর্তার চেয়ে কম।এ ছাড়া সামরিক বাহিনীর সদস্যদের জন্য সুস্পষ্ট ও পূর্বানুমানযোগ্য পদোন্নতি এবং পেশাগত উন্নয়নের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।এমএমআর

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!