• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান ঋণ নিয়ে রাশিয়ায় যাওয়া তরুণদের পাঠানো হয় ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

নির্বাচনে জয়ের পর এবার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে সার্বিয়ার শিক্ষার্থী জোট

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সার্বিয়ার শিক্ষার্থীদের সমর্থিত নির্বাচনি জোট নতুন পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি তারা দেশটির প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য ব্যয় বাড়ানোর পরিকল্পনা প্রকাশ করেছে। দীর্ঘমেয়াদে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করেছে তারা। পাশাপাশি সেনাসদস্যদের বেতন বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে। খবর আনাদোলুর।সার্বিয়ার সাবেক সেনা কর্মকর্তা ও নির্বাচনি জোটের প্রতিনিধি লুকা পোনোরাচ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএসকে জানিয়েছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আর্থিক সক্ষমতা ও জনবলের প্রাপ্যতার ওপর নির্ভর করে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।তিনি বলেন, বর্তমানে সার্বিয়ার প্রতিরক্ষা ব্যয় জিডিপির প্রায় ২ থেকে ২ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। নতুন পরিকল্পনায় প্রথম পর্যায়ে তা বাড়িয়ে ৩ শতাংশে উন্নীত করার কথা বলা হয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে ব্যয় ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে।পোনোরাচ জানান, সার্বিয়ার প্রতিরক্ষা খাতের বিশেষজ্ঞরা এসব প্রস্তাব তৈরি করেছেন। এতে সামরিক খাতে অর্থের আরও দক্ষ ব্যবহার, সম্পদের ন্যায্য বণ্টন এবং সেনাবাহিনীর সব শাখা ও ইউনিটের মধ্যে ভারসাম্যপূর্ণ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।পরিকল্পনায় সামরিক বাহিনীর সদস্যদের বেতন ২০ থেকে ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাবও রয়েছে। পাশাপাশি বিভিন্ন পদমর্যাদা ও দায়িত্বের ভিত্তিতে বেতন বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হবে।এ প্রসঙ্গে পোনোরাচ বলেন, বিশেষ বাহিনীর কোনো কোনো সদস্যের বেতন জেনারেলদের চেয়েও বেশি। আবার ভাতার পার্থক্যের কারণে মিলিটারি একাডেমির জ্যেষ্ঠ প্রশিক্ষকদের বেতন অনেক ক্ষেত্রে সামরিক অভিযানে নিয়োজিত কিছু কর্মকর্তার চেয়ে কম।এ ছাড়া সামরিক বাহিনীর সদস্যদের জন্য সুস্পষ্ট ও পূর্বানুমানযোগ্য পদোন্নতি এবং পেশাগত উন্নয়নের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।এমএমআর

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!