• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে ঢাকায় জন্ম নেওয়া এই নির্মাতাকে কতটা চেনেন মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বিষয়ে সরকার আন্তরিক আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী ঢাকার দরিদ্র এলাকায় ৮ স্থানে বসছে বায়ুদূষণ মাপার যন্ত্র শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নিজের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি ও ভিডিও তৈরির সুযোগ চালু করেছে জেমিনাই। জেমিনাই অ্যাপের নতুন ‘পারসোনাল অ্যাভাটার’–সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের চেহারা ও কণ্ঠস্বরের আদলে ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে পারবেন। পরে সেই অ্যাভাটার ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও তৈরি করা যাবে। ফলে প্রতিবার নতুন করে নিজের ভিডিও ধারণ করার প্রয়োজন হবে না।

.

নতুন এ সুবিধার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, নিজের তৈরি অ্যাভাটার অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। বন্ধু, পরিবারের সদস্য কিংবা সহকর্মীদের জিমেইল ঠিকানায় আমন্ত্রণ পাঠিয়ে অ্যাভাটার ব্যবহারের অনুমতি দেওয়া যাবে। ফলে তারাও নিজেদের তৈরি এআই ছবি ও ভিডিওতে অ্যাভাটারের মালিকের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করতে পারবেন। তবে কে অ্যাভাটার ব্যবহার করতে পারবেন এবং কত দিন পর্যন্ত ব্যবহারের অনুমতি পাবেন, তা নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যাভাটারের মালিক।

.

গুগলের তথ্যমতে, ব্যক্তিগত অ্যাভাটার তৈরির জন্য প্রথমে নিজের চেহারার ছবি তোলার পাশাপাশি কণ্ঠস্বর ধারণ করতে হবে। কম্পিউটার থেকে এ প্রক্রিয়া শুরু করলে জেমিনাই একটি কিউআর কোড দেখাবে। স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে কোডটি স্ক্যান করার পর ফোনে কণ্ঠস্বর ধারণ করতে হবে। এরপর জেমিনাইয়ের মাধ্যমে অ্যাভাটার তৈরি হয়ে গেলে সেটি পরে নতুন ছবি ও ভিডিও তৈরির সময় ব্যবহার করা যাবে। তবে ব্যক্তিগত অ্যাভাটার ব্যবহার করে ভিডিও তৈরির জন্য প্রয়োজন হবে গুগল এআই প্ল্যান।

.

নিজের অ্যাভাটার অন্য কাউকে ব্যবহারের সুযোগ দিতে হলে তাঁর জিমেইল ঠিকানায় আমন্ত্রণ পাঠাতে হবে। আমন্ত্রণ গ্রহণ করা ব্যক্তিরা অ্যাভাটারটি নিজের তৈরি এআই কনটেন্টে ব্যবহার করতে পারবেন। অ্যাভাটার ব্যবহারের অনুমতি নিয়ন্ত্রণের জন্য জেমিনাইয়ের সেটিংসে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সেখান থেকে নির্দিষ্ট সময়ের জন্য অ্যাভাটার ব্যবহারের অনুমতি দেওয়া যাবে। প্রয়োজনে যেকোনো সময় সেই অনুমতি বাতিলও করতে পারবেন অ্যাভাটারের মালিক। অনুমতি বাতিলের পর সংশ্লিষ্ট ব্যক্তি নতুন করে ওই অ্যাভাটার কাজে লাগিয়ে নতুন ছবি বা ভিডিও তৈরি করতে পারবেন না। তবে আগে তৈরি করা ছবি ও ভিডিওগুলো অক্ষত থাকবে। অর্থাৎ অ্যাভাটার ব্যবহারের অনুমতি প্রত্যাহার করলেও আগে তৈরি কনটেন্ট মুছে যাবে না।

সূত্র: নিউজ১৮

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!