• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাশকতা প্রতিরোধে প্রশাসনের ভূমিকা দৃশ্যমান নয়: নেজামে ইসলাম হ/ত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: আব্দুল মালেক নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ ও জনগণের আস্থা অর্জন করতে হবে: অধ্যক্ষ জহির উদ্দিন এসবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত বেড়ায় বিএনপি ও আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের ঢাকায় আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব নড়াইলে দুই শতাধিক হিন্দুর বাড়িতে হামলার খবর ভিত্তিহীন বলল পুলিশ পুনরায় ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: যুব জমিয়ত ওমান উপকূলে ২ তেলবাহী ট্যাংকারে হামলা গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব

নাশকতা প্রতিরোধে প্রশাসনের ভূমিকা দৃশ্যমান নয়: নেজামে ইসলাম

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯: ৫৩

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, হামলা, ভাঙচুর, সড়ক অবরোধ ও ঝটিকা মিছিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

শনিবার দলটির আমির (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

তারা বলেন, গত কয়েক দিন যাবৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে যেসব সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে, তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, হামলা ও ভাঙচুরের পাশাপাশি সড়ক অবরোধ এবং ঝটিকা মিছিলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে চলছে। এমনকি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাড়ি, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

তারা আরও বলেন, এসব ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। প্রশাসন একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে চলতে থাকলে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে জনমনে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

নেজামে ইসলাম পার্টির নেতারা বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও নাগরিকের জানমালের সুরক্ষা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কোনো দল বা গোষ্ঠীকে রাজনৈতিক কর্মসূচির আড়ালে সন্ত্রাস, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ দেওয়া যায় না। অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর, দায়িত্বশীল ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!