• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায় বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের দুর্বৃত্তদের বিষাক্ত স্প্রে প্রয়োগে ঘুমন্ত ইমামের মৃত্যু, এলাকায় শোকের ছায়া উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ২ উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য

দুর্বৃত্তদের বিষাক্ত স্প্রে প্রয়োগে ঘুমন্ত ইমামের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ভোলার দৌলতখানে দুর্বৃত্তদের প্রয়োগ করা নেশাজাতীয় বিষাক্ত স্প্রে ও অজ্ঞান পার্টির কবলে পড়ে মাওলানা আবু বকর সিদ্দিক (৬৫) নামের এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। তিনি বোরহানউদ্দিন (রানীগঞ্জ) আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান মোহাদ্দেস এবং উপজেলার সৈয়দপুর মাঝি বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে। শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের আগে মসজিদ চত্বরে জানাজা শেষে তাকে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। এলাকার সর্বজন শ্রদ্ধেয় এই প্রবীণ আলেমের আকস্মিক মৃত্যুতে স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা মাওলানা আবু বকর সিদ্দিকের বসতঘরের জানালা দিয়ে নেশাজাতীয় বিষাক্ত স্প্রে করে। এতে ঘরে ঘুমিয়ে থাকা মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শাহাদাত ও ১০ বছরের শিশু জুবাইদা অচেতন হয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মাওলানা আবু বকর সিদ্দিককে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।নিহত সিদ্দিক হুজুরের ছেলে ইকবাল হোসেন জানান, অজ্ঞাত অজ্ঞান পার্টির দুষ্কৃতকারীরা ঘরে বিষাক্ত নেশাজাতীয় স্প্রে করলে ঘুমন্ত তিনজনই অচেতন হয়ে পড়েন। ওই বিষাক্ত গ্যাসের প্রভাবে তাঁর বাবার মস্তিষ্ক ও হৃৎপিণ্ড আক্রান্ত হলে তাঁর মৃত্যু হয়।এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!