• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

দ. আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য রওয়ানা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল দলের প্রথম বহরের পর আজ দ্বিতীয় বহর দেশ ছাড়ার কথা। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে মাঠে গড়াবে দ্বিতীয়টি। দুটি ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।এই সিরিজে ভালোই পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে তারা। শেষ দুই টেস্টে অস্ট্রেলিয়াকে যথাক্রমে ইনিংস ও ৩১ রান এবং ১৭৬ রানে হারিয়েছে টেম্বা বাভুমার দল। এই সাফল্যে অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছে প্রোটিয়ারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও দ্বিতীয় স্থানে তারা।অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের অতীত রেকর্ড মোটেও স্বস্তিদায়ক নয়। সর্বশেষ ২০২২ সালে দেশটিতে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজে ডারবানে ২২০ এবং পোর্ট এলিজাবেথে ৩৩২ রানে হেরেছিল মুমিনুল হকের দল।সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে চারটি সফরে আটটি টেস্ট খেলেছে বাংলাদেশ, জিততে পারেনি একটিতেও; হেরেছে সব কটিতে। দুই দলের মোট ১৬ টেস্টের লড়াইয়েও বাংলাদেশের জয় নেই। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৪টি, বাকি দুটি হয়েছে ড্র। এবার সেই ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ শান্তদের সামনে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!