• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

তরুণীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ, সমন্বয়কের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক / ৬৪৬ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

কুমিল্লার তিতাসে বেড়াতে যাওয়ার কথা বলে এক তরুণীকে কোমল পানীয়তে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে নূর মোহাম্মদ নামের এক সমন্বয়কের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভুক্তভোগী ওই তরুণী কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলাটি দায়ের করেন। নূর মোহাম্মদ তিতাস উপজেলার কালাচান কান্দি এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি বিলুপ্ত হওয়া বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কুমিল্লা জেলা কমিটির তিতাস উপজেলার সমন্বয়ক ছিলেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে অভিযুক্ত নূর মোহাম্মদের মোবাইল ফোনে বৃহস্পতিবার থেকে একাধিকবার কল এবং সর্বশেষ শুক্রবারন (২২ আগস্ট) ক্ষুদে বার্তা পাঠিয়ে কোনো সাড়া মিলেনি।

মামলার অভিযোগে বলা হয়, একই উপজেলার বাসিন্দা হওয়ায় নূর মোহাম্মদের সাথে ভুক্তভোগীর পরিচয় হওয়ার পর থেকেই নূর মোহাম্মদ বিভিন্নভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েও উত্ত্যক্ত করতেন তাকে। গত ১৬ জুলাই বেলা ১২টায় অভিযুক্ত নূর মোহাম্মদ ওই তরুণীকে তার আত্মীয়র বাড়িতে দাওয়াত খাইতে যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাসে তুলে রওনা হন।

পথে অভিযুক্ত নূর মোহাম্মদ তাকে কোমল পানীয় পান করান। কিছুক্ষণ পর ভুক্তভোগী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে অজ্ঞাত একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ভুক্তভোগীকে নূর মোহাম্মদ মাইক্রোবাসে করে বাড়ির সামনে ফেলে রেখে চলে যান।

ঘটনার পর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারকে ঘটনাটি জানান তিনি। পরে পরিবারের লোকজন মামলা করতে গেলে থানা পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেন। ওই নারী বলেন, নুর মোহাম্মদ আমার জীবন তছনছ করে দিয়ে এখন উলটো আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ন্যায় বিচার চাই।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত হওয়া কমিটির কুমিল্লা জেলার সমন্বয়ক বর্তমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার প্রথম যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠন বলবৎ থাকলে হয়তো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেত। এখন তো আর সংগঠনের কার্যক্রম চালু নেই। তাই আমি কোন মন্তব্য করতে পারছি না।

এ বিষয়ে বাদীর আইনজীবী মুহাম্মদ ওমর শরীফ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি, সুষ্ঠু তদন্তে নির্যাতিত ভিকটিম ন্যায় বিচার পাবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!