• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান ঋণ নিয়ে রাশিয়ায় যাওয়া তরুণদের পাঠানো হয় ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী দুই দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার ‘ আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬’। সোমবার রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলা অনুষ্ঠিত হয়।প্রথম দিনের খেলায় জয় পেয়েছে বৈশাখী টেলিভিশন, স্টার নিউজ, একাত্তর টিভি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, জিটিভি, বাংলানিউজ২৪ ডটকম ও দেশ রূপান্তর। নির্ধারিত সময়ে প্রতিপক্ষ দল মাঠে উপস্থিত না হওয়ায় ওয়াকওভারে জয় পেয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও বিডিনিউজ২৪ ডটকম।দিনের খেলায় বৈশাখী টেলিভিশন ৯৩ রান সংগ্রহ করে প্রতিদিনের বাংলাদেশকে পরাজিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন পার্থ।স্টার নিউজের কাছে ৫ উইকেটে হেরেছে সংগ্রাম। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯ রান সংগ্রহ করে সংগ্রাম। জবাবে কোনো উইকেট না হারিয়েই জয় নিশ্চিত করে স্টার নিউজ। ম্যাচসেরা হয়েছেন দলটির সুমন।ডেইলি স্টার ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মধ্যকার ম্যাচটি ১০২ রানে টাই হয়। তবে সুপার ওভারে অংশ না নেওয়ায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জয়ী ঘোষণা করা হয়। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন দলটির মেহেদী।ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কাছে পরাজিত হয়েছে আজকের পত্রিকা। এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সজিব। ঢাবির পর এবার জবির দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণ, আটক ১ দিনের সবচেয়ে বড় ব্যবধানের জয় পেয়েছে একাত্তর টিভি। প্রথমে ব্যাট করে শাফির ৮৮ রানের সুবাদে ১৩৮ রান সংগ্রহ করে দলটি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানেই গুটিয়ে যায় রাইজিং বিডির ইনিংস। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ৮৮ রান করা শাফি।চ্যানেল ওয়ানকে ৯ রানে হারিয়েছে জিটিভি। প্রথমে ব্যাট করে জিটিভি ৯৭ রান সংগ্রহ করে। জবাবে চ্যানেল ওয়ান থামে ৮৮ রানে। ম্যাচসেরা হয়েছেন জিটিভির জুয়েল।ঢাকা পোস্টকে ৮ রানে হারিয়েছে বাংলানিউজ২৪ ডটকম। প্রথমে ব্যাট করে ১২৭ রান সংগ্রহ করে বাংলানিউজ২৪ ডটকম। জবাবে ১১৯ রান করে ঢাকা পোস্ট। ৮৩ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলানিউজের মিরাজ।একুশে টেলিভিশনকে পরাজিত করেছে দেশ রূপান্তর। প্রথমে ব্যাট করে ৪০ রান সংগ্রহ করে একুশে টেলিভিশন। জবাবে ৪১ রান করে জয় নিশ্চিত করে দেশ রূপান্তর। ২০ রান করে ম্যাচসেরা হয়েছেন এম এম জসিম।খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন ল্যাবএইডের সিইও ডা. সামবিত কুমার দাস ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা মাসুদ আহমেদ এবং ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।ডিআরইউ ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি ও সুমন চৌধুরী।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!