• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুতিদের আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন কেন ইসলামের পতাকাতলে এলেন, জানালেন জাকাতেলেন সুজা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২০: ৫৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরী জামায়াতের তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না। গণভোটের রায় ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে হবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য মু. আব্দুস সাত্তারের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য মু. লিয়াকত আলী ভূঁইয়া এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন।

মাওলানা আবদুল হালিম বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য সরকার দায়ী। সরকারের এমন আচরণ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এর সুযোগে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি আগুন-সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে সরকারের যথাযথ ও দৃশ্যমান পদক্ষেপ নেই। গণভোটের রায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। এর সুযোগে ফ্যাসিবাদী শক্তি তাদের অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।

মাওলানা আবদুল হালিম বলেন, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়; জনগণের অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষাই প্রধান বিষয়। জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। প্রয়োজনে জুলাই বিপ্লবের মতো আরেকটি বিপ্লবের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, আবু সাঈদের বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। প্রশাসনের সর্বস্তর থেকে ফ্যাসিবাদী প্রভাব দূর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে হবে। জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশ ও জনগণের স্বার্থবিরোধী সব অপতৎপরতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!