• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু রাজধানীতে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ সন্ত্রাসবিরোধী আইনে ইউনিয়ন আ.লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২ অভাবের সংসারে মেধার আলো, তিথির পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, উপকূলসহ সারাদেশে চার দিন ঝরবে বৃষ্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ, প্রক্টরকে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগের মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩১৪ ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

চরফ্যাশনে বিদ্যালয়ের নৈশপ্রহরীর রুমে নারী, নিয়োগ বাতিলের নির্দেশ

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৮: ১৫ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৮: ২১

ভোলার চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশ্রামকক্ষে দুই নারী রাখার করানে দপ্তরি কাম নৈশপ্রহরী শ্যামল চন্দ্র দাসের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে বিদ্যালয় চলাকালে প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন নামাজ পড়তে মসজিদে যান। এই সুযোগে নৈশপ্রহরী শ্যামল চন্দ্র দাস বিদ্যালয়ের বিশ্রামকক্ষে অজ্ঞাতপরিচয় দুই নারীকে প্রবেশ করান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ওই কর্মচারী ও দুই নারী সেখান থেকে চলে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার দিনই প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস অভিযুক্ত দপ্তরি কাম নৈশপ্রহরী শ্যামল চন্দ্র দাসের নিয়োগসংক্রান্ত চুক্তি বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

অফিস আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষার সুনাম ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনার পর থেকে দপ্তরি কাম নৈশপ্রহরী আত্মগোপনে রয়েছেন।

চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি এবং ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়েও তার বক্তব্য নেওয়া যায়নি।

চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান আমার দেশ-কে বলেন, ‘অভিযুক্ত দপ্তরি কাম নৈশপ্রহরী শ্যামল দাসের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছি।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!