• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোপালগঞ্জে ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ ফিজির জালে স্পেনের ১৫ গোল ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ সিরাজগঞ্জে হ/ত্যা মামলায় চারজনের যাবজ্জীবন ছয় মিউচুয়াল ফান্ড থেকে অপসারণের সিদ্ধান্ত বহাল নেদারল্যান্ডসের সহায়তায় তরুণীদের স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ গাজা নিয়ে নেতানিয়াহুর অবস্থানে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে: কুশনার ২৬ বছরে ধ/র্ষ/ণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান

গোপালগঞ্জে ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২২: ৫৯

গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ ও লেনদেনের তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। তালিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় রাজনৈতিক নেতা, সাবেক সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা রয়েছেন। আবাসন ও পরিবহন খাতের প্রতিষ্ঠানও রয়েছে তালিকায়। গত তিন দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এসব হিসাব জব্দের কার্যক্রম শুরু হয়েছে।

তালিকায় সাবেক স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাফুন নাহারের নাম রয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া এবং সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন)। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের নামও রয়েছে। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেনও রয়েছেন তালিকায়।

এনবিআর সূত্রের তথ্য অনুযায়ী, ৯৭ জন ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাশিয়ানী উপজেলার ১৯ জন, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন এবং মুকসুদপুরের ১৪ জন রয়েছেন। চারটি কোম্পানির মধ্যে একটি আবাসন ও একটি পরিবহন খাতের প্রতিষ্ঠান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহের মাধ্যমে তাদের আর্থিক লেনদেনের উৎস, গতিবিধি এবং অভিযোগের সঙ্গে কোনো ধরনের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হবে। এসব তথ্য বিশ্লেষণের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!