• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান ঋণ নিয়ে রাশিয়ায় যাওয়া তরুণদের পাঠানো হয় ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বরিশালের উজিরপুরে নারীদের অজান্তে গোপনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন ওরফে মিঠুকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।গত শনিবার (৭ নভেম্বর) রাতে উজিরপুর পৌর এলাকায় এই ঘটনা ঘটে। পরে রোববার (৮ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বায়েজিদ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে মুঠোফোনে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। এসব ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেইল ও অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে পৌর এলাকার এক প্রতিবেশী নারী বাথরুমে গেলে বায়েজিদ হোসেন ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মুঠোফোনে তাঁর গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বায়েজিদকে হাতেনাতে আটক করেন। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনে একাধিক নারীর গোপন ভিডিও থাকার বিষয়টি দেখতে পান স্থানীয়রা। পরে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেন।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন (৭০) বলেন, ‘শনিবার রাতে এক গৃহবধূর বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণের সময় বিষয়টি ওই গৃহবধূর নজরে আসে। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা গিয়ে তাঁকে আটক করেন।’খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, বায়েজিদ হোসেনের ব্যবহৃত মুঠোফোনের গ্যালারিতে অসংখ্য আপত্তিকর ও পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘বায়েজিদ হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’দল থেকে বহিষ্কারএদিকে রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বায়েজিদ হোসেন মিঠুকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন মিঠুকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্যসচিব মো. কামরুল আহসান এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে থাকা দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!