• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুতিদের আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন কেন ইসলামের পতাকাতলে এলেন, জানালেন জাকাতেলেন সুজা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

কেন ইসলামের পতাকাতলে এলেন, জানালেন জাকাতেলেন সুজা

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২৩: ৩২

ব্রাজিলের জাতীয় দল, ইউরোপের শীর্ষ ক্লাবের পর সৌদি আরবের ফুটবলেও আলো ছড়ানো ডিফেন্ডার কাতেলেন সুজা ফেইতোজা। এবার নতুন এক কারণে আলোচনায় এসেছেন। ইসলাম গ্রহণের পর মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ৩০ বছর বয়সি এই ব্রাজিলিয়ান নারী ফুটবলার। ১৯ নভেম্বর মক্কায় গিয়ে আবার ওমরাহ পালন করার পর তার নতুন এই আধ্যাত্মিক যাত্রা নতুন করে অনেকের নজর কেড়েছে।

১৯৯৬ সালের ২৬ এপ্রিল ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম নেওয়া কাতেলেন শৈশবে সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন। ব্রাজিলে নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ না থাকায় ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে মনরো কলেজ, ইউনিভার্সিটি অব লুইসভিল ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনার সঙ্গে ফুটবল খেলতেন। পরে ফ্রান্সের বোর্দো দিয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন এবং ইতালির ইন্টার মিলানে খেলেন। ২০২২ সালে যোগ দেন স্পেনের রিয়াল মাদ্রিদে। ২০২৪ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের আল নাসরে যোগ দেন কাতেলেন। ওই বছরের জুলাইয়ে আল নাসর ছেড়ে আরেক সৌদি ক্লাব আল হিলালে নাম লেখান। ২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর ৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৯ ও ২০২৩ নারী বিশ্বকাপে খেলার সঙ্গে ২০২২ সালে কোপা আমেরিকাজয়ী দলের সদস্যও ছিলেন।

ফ্ল্যাশস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার গল্প জানিয়েছেন কাতেলেন। ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠা ও ছোটবেলায় গির্জার কাজে যুক্ত থাকা এই ফুটবলার জানান, রিয়াল মাদ্রিদে থাকার শেষ বছরে নিজেকে আধ্যাত্মিকভাবে দিকহারা মনে করতেন এবং কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ না করলেও বিভিন্ন ধর্ম নিয়ে জানতে ও আলোচনা করতে ভালো লাগত। সৌদি আরবে যাওয়ার পর মুসলিম সতীর্থদের সঙ্গে কোনো চাপ ছাড়াই ধর্ম নিয়ে আলোচনা শুরু করেন। মুসলিম না হয়েও প্রথম রমজানে রোজা রাখার অভিজ্ঞতা তার ভালো লাগে। এরপর কোরআন পড়েন এবং সতীর্থদের সঙ্গে আরো আলোচনা করেন। বড়দিনের ছুটিতে বাবার সঙ্গে নিজের শেখা বিষয়গুলো নিয়ে কথা বলেন। বাবা তাকে আধ্যাত্মিকভাবে আরো পরিণত, উজ্জ্বল ও প্রাণবন্ত বলে উল্লেখ করেন। সৌদিতে ফিরে নিজের উপলব্ধি থেকে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন কাতেলেন। সে সময় আল নাসর নারী দলের সতীর্থরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এরপর মক্কায় পবিত্র মসজিদুল হারামে ওমরাহ পালন করেন এবং ১৯ নভেম্বর আবার মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!