• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, ‘বোমা মেরে কণ্ঠরোধ করা যাবে না’ আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশ বেবিচকের ফের আইপিএলে খেলতে আগ্রহী মোস্তাফিজ

ওয়েস্টিন হোটেলের সামনে থেকে আ.লীগের তিন কর্মী আটক

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের সামনে থেকে আওয়ামী লীগের তিন কর্মী আটক হয়েছেন। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহমেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। তাদের মধ্যে সাব্বির রাজধানীর মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশানে তিন যুবককে আটকের সময় ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে। খবর পেয়ে গুলশান থানা-পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের নিজেদের হেফাজতে নেয়।গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!