• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline

এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত, তাই ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। ২৩ নভেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগ আনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সেদিন ট্রাইব্যুনাল আজ বুধবার (৪ নভেম্বর) তাঁকে হাজির হওয়ার আদেশ দেন। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি হাজির হতে পারেননি।

.

ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহদী আজ প্রথম আলোকে বলেন, ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত। তাই তাঁর আইনজীবী এসে আজ সময় চেয়েছেন। ট্রাইব্যুনাল তাঁর সময় আবেদন মঞ্জুর করেছেন।

১ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের বলেছিলেন, আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি লাইন তিনি বলেছেন যে এখানে ‘বস্তায় বস্তায় লেনদেন’ হচ্ছে। এ ধরনের একটি কথা ট্রাইব্যুনালের নজরে এসেছে। পরে স্বপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনাল এ নোটিশ দিয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!