• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী কাজে যাচ্ছিলেন উত্তরা, ফিরলেন লাশ হয়ে পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন, প্রশ্ন এবি পার্টির মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর ২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটির পাবেন, প্রজ্ঞাপন জারি ফ্যামিলি ও কৃষক কার্ড: প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন আল্লাহর নৈকট্য পেতে মুমিন যে ১০ কাজ করেন

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ১২ নভেম্বর ২০২৬। রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠানোর কাজ শেষ করতে হবে সংশ্লিষ্ট কলেজগুলোকে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

.কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে .

দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট থেকে কলেজের নিজস্ব লগইন প্যানেলে প্রবেশ করে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে। এ জন্য প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠানোর সব কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর এ কার্যক্রম সম্পন্ন করার সুযোগ বা এ-সংক্রান্ত কোনো জটিলতার দায় শিক্ষা বোর্ড নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

.মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!