• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে ‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি হাওয়ায় হাওয়ায় হেমন্ত খুলছে দোপাট্টা ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন রাতে বাড়ি ফেরার পথে হামলা, সকালে কাশবনে মেয়ের লাশ, দুপুরে বাবার মৃত্যু ‘এক সপ্তাহ ধরে বেঁচাবিক্রি নেই, কিস্তির টাকা কেমনে দেব’ জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি, লংমার্চে উপস্থিতি নিয়ে ভিন্ন চিন্তা দলটির ‘আবার আসিব ফিরে’ কবিতায় ফুটে উঠেছে অকৃত্রিম দেশপ্রেম পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

এবার এনসিটিবির সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

এবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রাথমিক শাখার সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চারজনকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে দূরের বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে।

এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে সংস্থাটির ১৪ কর্মকর্তাকে বদলি করা হলো। এর আগে ২৫ ও ২৬ অক্টোবর দুই দফায় এনসিটিবির ১০ কর্মকর্তাকে বদলি করা হয়।

.‘হঠাৎ’ এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি.

আজ যে চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে এনসিটিবির সদস্য (প্রাথমিক) অধ্যাপক মো. ইকবাল হায়দারকে পঞ্চগড় সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া অধ্যাপক মো. আব্দুল মুমিন মোচ্ছাব্বিরকে বান্দরবান সরকারি মহিলা কলেজ, অধ্যাপক মো. সাফায়েত আলমকে কুড়িগ্রাম সরকারি কলেজ ও সংস্থাটির উপসচিব (সহযোগী অধ্যাপক) সিরাজুল ইসলামকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে সংযুক্ত করা হয়েছে।

বদলি করা চার কর্মকর্তাকে আগামী ১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল ছাড়তে (অবমুক্ত হওয়া) বলা হয়েছে। অন্যথা একই তারিখে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

.নতুন চার বইয়ের অনুমোদন, এসব বইয়ে কী থাকছে.পাঠ্যবইয়ে স্বাধীনতা ঘোষণার বর্ণনা বদলাবে, এবার যেভাবে থাকছে.প্রাথমিকের বই ছাপায় গতি

ভালো, মাধ্যমিকে পিছিয়ে, নতুন ৪ বইয়ের অনুমোদন রোববার

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!