• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাহিদ: দুই মন্ত্রীর পদত্যাগ চাই তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, শেষ মা–বাবার সব স্বপ্ন তিনজনকে আহত করা চিতা বাঘটি গেল কোথায়, তার সুরাহা হলো না ছাতিম গাছে কি আসলেই ভূত থাকে? হ্যালোউইনের রাতে জেনে নিন ৫টি গা ছমছমে, রহস্যময় গাছের গল্প যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী সরকারি চাকরিজীবীরা সরকারি বাসা নিয়ে কেন ভাড়া দেন আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ

এবার এনসিটিবির সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

এবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রাথমিক শাখার সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চারজনকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে দূরের বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে।

এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে সংস্থাটির ১৪ কর্মকর্তাকে বদলি করা হলো। এর আগে ২৫ ও ২৬ অক্টোবর দুই দফায় এনসিটিবির ১০ কর্মকর্তাকে বদলি করা হয়।

.‘হঠাৎ’ এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি.

আজ যে চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে এনসিটিবির সদস্য (প্রাথমিক) অধ্যাপক মো. ইকবাল হায়দারকে পঞ্চগড় সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া অধ্যাপক মো. আব্দুল মুমিন মোচ্ছাব্বিরকে বান্দরবান সরকারি মহিলা কলেজ, অধ্যাপক মো. সাফায়েত আলমকে কুড়িগ্রাম সরকারি কলেজ ও সংস্থাটির উপসচিব (সহযোগী অধ্যাপক) সিরাজুল ইসলামকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে সংযুক্ত করা হয়েছে।

বদলি করা চার কর্মকর্তাকে আগামী ১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল ছাড়তে (অবমুক্ত হওয়া) বলা হয়েছে। অন্যথা একই তারিখে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

.নতুন চার বইয়ের অনুমোদন, এসব বইয়ে কী থাকছে.পাঠ্যবইয়ে স্বাধীনতা ঘোষণার বর্ণনা বদলাবে, এবার যেভাবে থাকছে.প্রাথমিকের বই ছাপায় গতি

ভালো, মাধ্যমিকে পিছিয়ে, নতুন ৪ বইয়ের অনুমোদন রোববার

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!