• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’ হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির নাহিদ: দুই মন্ত্রীর পদত্যাগ চাই তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, শেষ মা–বাবার সব স্বপ্ন তিনজনকে আহত করা চিতা বাঘটি গেল কোথায়, তার সুরাহা হলো না ছাতিম গাছে কি আসলেই ভূত থাকে? হ্যালোউইনের রাতে জেনে নিন ৫টি গা ছমছমে, রহস্যময় গাছের গল্প যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা

কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রাজধানীর কলাবাগান এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল এবং পরে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আরও ১০টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন আওয়ামী লীগের ও একজন যুবলীগের কর্মী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি মো. শামিনুর রহমান (৫৩), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার লিপি (৫০), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হাসান (৪৯) এবং যুবলীগের কর্মী মো. বিল্লাল হোসেন (৪৫)।

.

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা সোয়া ১২টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রের মাঠসংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১০ থেকে ১৫ জন কর্মী ৭ থেকে ৮টি মোটরসাইকেলে এসে ব্যানার প্রদর্শন করেন। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তাঁরা আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালান। বিকট শব্দে ককটেল বিস্ফোরণের আওয়াজ পেয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। দুর্বৃত্তরা তাঁকেও লক্ষ্য করে ককটেল ছুড়লে তিনি কৌশলে নিজেকে রক্ষা করেন এবং নাজমুল ও বিল্লালকে আটক করেন। অন্যরা পালিয়ে যাওয়ার সময় কলাবাগান বাসস্ট্যান্ডের পদচারী–সেতুর নিচে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে শামিনুর ও কামরুন্নাহারকে গ্রেপ্তার করে কলাবাগান থানা–পুলিশ।

.

কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক প্রথম আলোকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন পদচারী–সেতুর পূর্ব পাশের রাস্তায় তিনটি ককটেল ছোড়া হয়। সেগুলো বিস্ফোরিত হয়নি। তবে পশ্চিম পাশের রাস্তায় ছোড়া একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হননি।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আরও ১০টিসহ সর্বমোট ১৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ১৩টি ককটেলই ইতিমধ্যে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল।

.

এর আগে আজ সকাল সোয়া সাতটার দিকে রাজধানীর মগবাজারের নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ওরফে অনিক (২১) এবং শিহাব হোসেন ওরফে অমিকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, গত শুক্রবার রাতে রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে ওই মামলার আসামি জাহিদুল ও শিহাবের অবস্থান শনাক্ত করা হয়। এর জেরে সকালে নয়াটোলার চেয়ারম্যান গলির ওই বাসায় অভিযান চালিয়ে অনিক ও শিহাবকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে সেগুলো নিষ্ক্রিয় করে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!