• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ইন্ডিয়া জোটের রামলীলা ময়দানের সমাবেশের প্রতি সমর্থন জানাল সিজেপি জাহাজভাঙা শিল্প: ইউরোপের নতুন নীতি, বাংলাদেশের জন্য কী বার্তা মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা কাইলি জেনারের কোকেট গ্ল্যাম: বার্বির মতো মায়াবী এই ট্রেন্ডি মেকআপ লুক তৈরি করবেন যেভাবে গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের চাপ, অভিনেত্রীর ক্ষোভ আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে থাকতে পারবেন, কী অপকৌশল নিতে পারেন তিনি

আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আশকোনা হজ ক্যাম্প কাউন্টারে টিকিট বিক্রির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সপ্তাহে পাঁচ দিন এ কাউন্টারে টিকিট পাওয়া যাবে। এর আগে সপ্তাহের প্রতিদিনই টিকিট বিক্রির সেবা দেওয়ার কথা জানিয়েছিল বিমান।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ দিন টিকিট বিক্রির তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

.

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টারে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে এ সেবা বন্ধ থাকবে।

এর আগে গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছিল, আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়ার কথা বলা হয়েছিল। এক দিন পরই দুদিন কমিয়ে সেবার সময়সূচি সংশোধন করল সংস্থাটি।

.

বিমানের বলাকা ভবনের (হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন) টিকিট বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় আশকোনা হজ ক্যাম্পের বিক্রয়কেন্দ্র চালুর কথা বলেছিল বিমান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!