• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

আব্দুল্লাহপুর বাস কাউন্টারে বিআরটিএ’র অভিযাননন,৮ মামলায় ৭০,০০০ হাজার টাকা জরিমানা

এলেন বিশ্বাস / ৩৬১ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

উত্তরা আব্দুল্লাপুর এলাকার দুর পাল্লার বাস কাউন্টার গুলোতে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ এর মোবাইলকোর্ট এর অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ ৩ই জুন মঙ্গলবার দুপুরে উত্তরা আব্দুল্লাপুর এলাকার কাউন্টার গুলোতে বিআর টি এ এর আদালত -০৬ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজিদ আনোয়ার এর নেতৃত্বে থানা পুলিশের উপস্থিতিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সার্বিক পরিবহন, হানিফ, শ্যামলী এন আর, গোল্ডেন লাইন, সাকুরা, শান্তি, বিলাস ও তাসফিয়া পরিবহনকে জরিমানা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করার অভিযোগে মোট ০৮ মামলায় তাদের কাছ থেকে ৭০,০০০/- (সত্তর হাজার টাকা) জরিমানা আদায় করা হয়। গোয়েন্দা তথ্য, যাত্রীদের অভিযোগ ও সরেজমিন পরিদর্শনের প্রেক্ষিতে টিকিটের মুড়ি ও পরিবহনের সিস্টেম এর সাথে বি আর টি এ এর ভাড়ার তালিকা পর্যালোচনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি উদঘাটন করা হয়।
এছাড়া অন্যান্য কাউন্টার সমুহে ভাড়ার তালিকা প্রদর্শন ও ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া না নেয়ার বিষয়ে কড়া নির্দেশনা প্রদান করা হয়। বিআরটিএ কর্মকর্তারা বলেন,
যাত্রীদের ঈদযাত্রা সুন্দর ও নির্বিঘ্ন করার জন্য বিআরটিএ এর মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!