• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফটিকছড়িতে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ৩ মোটরসাইকেলে আ/গু/ন নাশকতা প্রতিরোধে প্রশাসনের ভূমিকা দৃশ্যমান নয়: নেজামে ইসলাম হ/ত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: আব্দুল মালেক নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ ও জনগণের আস্থা অর্জন করতে হবে: অধ্যক্ষ জহির উদ্দিন এসবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত বেড়ায় বিএনপি ও আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের ঢাকায় আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব নড়াইলে দুই শতাধিক হিন্দুর বাড়িতে হামলার খবর ভিত্তিহীন বলল পুলিশ পুনরায় ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: যুব জমিয়ত ওমান উপকূলে ২ তেলবাহী ট্যাংকারে হামলা

ফটিকছড়িতে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ৩ মোটরসাইকেলে আ/গু/ন

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২০: ২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের বের করা মিছিলে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং আরও অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত এক যুবলীগ নেতার বাসভবনে পাল্টা হামলার খবর পাওয়া গেছে।

শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ সংঘাতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা কিপাইতনগর এলাকায় একটি মিছিল বের করেন। মিছিলটি শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও অন্তত ১৫টিতে ভাঙচুর চালানো হয়।

হামলায় আহত ব্যক্তিরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার জুমার নামাজের সময় নানুপুর বাজারে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এতে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শনিবার বিকেলে পাল্টা মিছিলের আয়োজন করলে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও মাইকিং করে পরিকল্পিতভাবে বিএনপির মিছিলে হামলা চালানো হয়েছে।

এদিকে মিছিলে হামলার ঘটনার পর এলাকা জুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা চালায় বলে জানা গেছে। তবে ওই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মুহাম্মদ তারেক আজিজ জানান, “ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ এবং এপিবিএন-৭-এর সদস্যরা মোতায়েন রয়েছেন।”

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!