• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ ও জনগণের আস্থা অর্জন করতে হবে: অধ্যক্ষ জহির উদ্দিন এসবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত বেড়ায় বিএনপি ও আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের ঢাকায় আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব নড়াইলে দুই শতাধিক হিন্দুর বাড়িতে হামলার খবর ভিত্তিহীন বলল পুলিশ পুনরায় ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: যুব জমিয়ত ওমান উপকূলে ২ তেলবাহী ট্যাংকারে হামলা গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব বৈষম্যবিরোধী আন্দোলনে গু/লিবর্ষণকারী যুবলীগ নেতা গ্রেপ্তার রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা মামদানির

নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ ও জনগণের আস্থা অর্জন করতে হবে: অধ্যক্ষ জহির উদ্দিন

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৮: ৪৫

নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

শনিবার বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘কর্মী শিক্ষা শিবির-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘একজন দায়িত্বশীল কর্মীর প্রথম কাজ হলো নিজের আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার উন্নয়ন ঘটানো। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হলে কর্মীদের নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

‘দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে ধৈর্য, প্রজ্ঞা, উত্তম আচরণ ও মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেকোনো রাজনৈতিক ও নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজু, বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুন্নবী এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ।

বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ফারুক হোসেন, জামায়াত নেতা সৈয়দ আলতাফ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মাস্টার, মাওলানা মোহাম্মদ এরশাদ হোসাইন এবং রহমতপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাস্টার মো. দেলোয়ার হোসাইন।

এ ছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসাইন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মো. রুহুল আমিন (আল-আমিন) ও সেক্রেটারি আলহাজ্ব মো. মিজানুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. নোমান হোসাইন ও সাধারণ সম্পাদক ফাইজুল হক সোহাগ এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ শিক্ষা শিবিরে কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রমের কৌশল, দায়িত্বশীলতা এবং স্থানীয় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!