• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোপালগঞ্জে আমার দেশ সাংবাদিকের বাসায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৯: ১৯ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৯: ২০

গোপালগঞ্জে রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সেখ মো. একরামুল কবীর মুক্তর বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শহরের নবীনবাগ এলাকায় তার বাসায় এ হামলার ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বেশ কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক একরামুল কবীর মুক্তর বাসায় গিয়ে অবস্থান নেয়। প্রথমে তারা বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করে। পরে তিনতলা ভবনের বিভিন্ন জানালার থাই গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে সাংবাদিকের বৃদ্ধ মায়ের ভবনের গ্লাসও ভাঙচুর করে তারা। এ সময় তার মা ঘরের ভেতরে একা অবস্থান করছিলেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুর্বৃত্তদের ফিরিয়ে দেন।

সাংবাদিকের মা হুরিয়া খানম জানান, বেশ কয়েকজন লোক তার ও তার ছেলের বাড়িতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা এবং ভবনের গ্লাস ভাঙচুর করে। পরে চলে যাওয়ার সময় তার দুই ছেলে একরামুল কবীর মুক্ত ও জিয়াউল কবীর বিপ্লবকে মেরে ফেলার হুমকি দেয়।

সাংবাদিক একরামুল কবীর মুক্ত বলেন, দুর্বৃত্তরা ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!