• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

রোহিঙ্গা গণহ/ত্যায় মিয়ানমারের পক্ষে সাফাই গেয়েছিলেন সু চি

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২১: ২৮

২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার প্রথম দিকের শুনানিতে মিয়ানমারের পক্ষে গণহত্যার অভিযোগের বিরুদ্ধে সাফাই গেয়েছিলেন নোবেলজয়ী অং সান সু চি।

তখন মিয়ানমারের কার্যত বেসামরিক নেতা ছিলেন তিনি। সামরিক সরকারের বিরুদ্ধে অহিংস আন্দোলনের স্বীকৃতি হিসেবে ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন সু চি।

তবে ক্ষমতায় থাকাকালীন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কেননা ২০১৬ ও ২০১৭ সালে তার সরকারের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দ্বারা রোহিঙ্গাদের ওপর চালানো নির্বিচার হত্যাকাণ্ড, ধর্ষণ ও ব্যাপক অগ্নিসংযোগের ঘটনার সরাসরি সমালোচনা করতে অস্বীকৃতি জানান তিনি।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত যৌন সহিংসতার তথ্য-প্রমাণ সামনে আসার পরও অং সান সু চির কার্যালয় এসব অভিযোগকে ‘ভুয়া ধর্ষণ’ বলে আখ্যা দিয়েছিল।

সরাসরি প্রশ্ন করা হলে তিনি অস্বীকার করেন যে রোহিঙ্গারা জাতিগত নিধনের শিকার হয়েছে। নৃশংসতার বিষয়ে দেওয়া অসংখ্য সাক্ষ্য-প্রমাণকে তিনি ‘ভুল তথ্যের বিশাল বরফের খণ্ড হিসেবে বর্ণনা করেন। এমনকি তিনি ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করা থেকেও বিরত থাকেন, যা সামরিক বাহিনীর সেই মিথ্যা দাবিকে আরো জোরালো করে তোলে—যেখানে বলা হতো, এই মুসলিম জাতিগোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ রোহিঙ্গারা মিয়ানমারের কোনো স্বতন্ত্র জাতিগোষ্ঠী নয়; তারা প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসী।

সু চির বাবা ছিলেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা এবং দেশটির স্বাধীনতা আন্দোলনের অন্যতম নায়ক। তবে রাষ্ট্র পরিচালনার সময় সু চির হাতে পূর্ণ ক্ষমতা ছিল না। সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় তাকে সরকার পরিচালনা করতে হতো।

তার সমর্থকদের দাবি, সেনা জেনারেলদের সঙ্গে সমঝোতা বজায় রাখতে এবং নিজের অবস্থান ধরে রাখতে তিনি তাদের পক্ষে সাফাই গাইতে বাধ্য হয়েছিলেন। ২০২১ সালে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর সু চিকে উৎখাত ও আটক করা হয়। বর্তমানে তার বয়স ৮১ বছর এবং তিনি এখনো আটক রয়েছেন। সমর্থকদের মতে, তার এই পরিণতিই প্রমাণ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বর্ণবাদী মনোভাব ও সহিংসতা ঠেকানোর মতো ক্ষমতা তার হাতে ছিল না।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!