• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

পরাশক্তিগুলোকে একে অপরের ‘রেড লাইন’ অতিক্রম করা উচিত নয়: শি জিনপিং

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৫: ৩৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সংবেদনশীল ইস্যুতে বিশ্বের বড় শক্তিগুলোর একে অপরের মৌলিক স্বার্থ ও সীমারেখা অতিক্রম করা উচিত নয়। একই সঙ্গে একে অপরের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও গুরুত্বপূর্ণ স্বার্থের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের সূচনা বক্তব্যে শি এসব কথা বলেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, সংবেদনশীল বিষয়গুলোতে বড় শক্তিগুলোকে একে অপরের ‘রেড লাইন’ বা মৌলিক সীমারেখা মেনে চলতে হবে। পারস্পরিক সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও মূল স্বার্থের প্রতি সম্মান দেখানো জরুরি।

এ ছাড়া তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন শি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে আলজাজিরা জানিয়েছে, এ বিষয়ে ভুল পদক্ষেপ নিলে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে ট্রাম্পকে সতর্ক করেন তিনি।

শেনজেনে অনুষ্ঠিত এই বৈঠকের সূচনা বক্তব্যের পর তিন নেতা রুদ্ধদ্বার আলোচনায় বসেন। বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। তবে তিন নেতার বক্তব্যে আলোচনার অগ্রাধিকার নিয়ে ভিন্নতা দেখা গেছে বলে জানিয়েছে আলজাজিরা।

সূত্র: আলজাজিরা ও সিনহুয়া

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!