• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকায় চিরুনি অভিযান, প্রবেশপথে চেকপোস্ট ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক পতিত ফ্যাসিস্ট অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে চন্দ্রগঞ্জে সংবাদকর্মীর ওপর যুবদল নেতার হামলা পলাতক ফ্যাসিস্টদের বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া যায় না: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ মৃত্যু চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান নিয়ে পালাল চোর, ৬ ঘণ্টা পর উদ্ধার বরিশালে ২৭৬১ রাউন্ড গু/লিসহ বিপুল পরিমাণ অ/স্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বিএনপি নেতার বাড়িতে আ/গু/ন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান নিয়ে পালাল চোর, ৬ ঘণ্টা পর উদ্ধার

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৯: ৩৪

চট্টগ্রাম নগরের হালিশহরে দিনদুপুরে চুরি হওয়া পুলিশের একটি টহল ভ্যান ছয় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে জেলার কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা (সহকারী পুলিশ কমিশনার) আমিনুর রশিদ। তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৭টায় কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে চোর গাড়িটি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, বুধবার দুপুর ১টার দিকে নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসের সামনে এ ঘটনা ঘটে। হালিশহর থানার তিন সদস্যের একটি টহল দল গাড়িটি নিয়ে দায়িত্ব পালন করতে বের হয়েছিল।

দুপুরে রাস্তার পাশে গাড়িটি পার্ক করে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান পুলিশ সদস্যরা। খাবার শেষে ফিরে এসে তারা দেখেন, গাড়িটি আগের জায়গায় নেই। পরে বুঝতে পারেন, টহল ভ্যানটি চুরি হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি পিকআপ ভ্যানটিতে উঠে সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। এ ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক দল তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ আরও জানায়, গাড়িটি হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল-ডেকার পিকআপ ভ্যান।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গাড়িটি উদ্ধার করা হলেও তাকে গ্রেপ্তার করা যায়নি। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!