• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকায় চিরুনি অভিযান, প্রবেশপথে চেকপোস্ট ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক পতিত ফ্যাসিস্ট অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে চন্দ্রগঞ্জে সংবাদকর্মীর ওপর যুবদল নেতার হামলা পলাতক ফ্যাসিস্টদের বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া যায় না: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ মৃত্যু চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান নিয়ে পালাল চোর, ৬ ঘণ্টা পর উদ্ধার বরিশালে ২৭৬১ রাউন্ড গু/লিসহ বিপুল পরিমাণ অ/স্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বিএনপি নেতার বাড়িতে আ/গু/ন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

বরিশালে ২৭৬১ রাউন্ড গু/লিসহ বিপুল পরিমাণ অ/স্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৯: ০২

বরিশালের গৌরনদীতে আলোচিত ব্যবসায়ী ও শ্রমিক লীগ নেতা ‘জর্দা শামীমের’ সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে ৭টি বিদেশি পিস্তল, ৩৩টি পিস্তলের ম্যাগাজিন, ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বরিশাল এসআরবি-৮ এর সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাটাজোর এলাকায় এ অভিযান চালানো হয়। বুধবার এসআরবি-৮, বরিশালের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জর্দা শামীমের সহযোগী শাহে আলম, বিএম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং রবিউল বেপারী (৩৫)। তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বাটাজোর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায় এসআরবির একটি দল।

বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৩টি রিভলবার ও ১টি এয়ারগান, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ, ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ১টি ম্যাগাজিন আনলোডার, ৩টি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের ৭টি ক্ষুদ্র ভাঙা অংশ, ৩টি মোবাইল ফোন এবং অস্ত্র বহনের ১০টি ব্যাগ উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ রয়েছে।

ঢাকার উত্তরা পূর্ব, রামপুরা ও ঝালকাঠি থানায় বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গত ৬ মে রাতে রংপুর সদর উপজেলা থেকে জর্দা শামীমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তার হেফাজতে থাকা বিপুল অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ আনা হয়।

পরবর্তীকালে শামীমের ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাস এসব অস্ত্র গোপনে সংরক্ষণ ও কেনাবেচার উদ্যোগ নেন। এ কাজে স্থানীয় ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্রগুলো রাখতে বাধ্য করা হয়েছিল বলেও জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রের উৎস, কেনাবেচায় জড়িত অন্যান্য চক্র এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবির সদস্য তদন্ত শুরু করেছে বলেও জানানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!