• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু রাজধানীতে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ সন্ত্রাসবিরোধী আইনে ইউনিয়ন আ.লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২ অভাবের সংসারে মেধার আলো, তিথির পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, উপকূলসহ সারাদেশে চার দিন ঝরবে বৃষ্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ, প্রক্টরকে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগের মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩১৪ ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৯: ২৩

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের নামে প্রতারণার বিষয়ে চাকরিপ্রত্যাশীসহ সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের নামে একটি প্রতারক চক্রের তৎপরতা লক্ষ করা যাচ্ছে। চক্রটি বিভিন্ন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রত্যাশী সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে এবং ভুয়া নিয়োগপত্র প্রদান করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অননুমোদিত মাধ্যমে প্রচারিত এসব নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিতরণ করা নিয়োগপত্রের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সংশ্লিষ্টতা নেই। এসব বিজ্ঞপ্তি ও নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

এ অবস্থায় চাকরিপ্রত্যাশীসহ সর্বসাধারণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। কোনো ব্যক্তি বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের কপি, ব্যাংক হিসাবের তথ্য কিংবা অন্য কোনো সংবেদনশীল তথ্য প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তাদের যেকোনো নিয়োগ কার্যক্রম যথাযথ সরকারি বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল ইসলামিক ফাউন্ডেশনের সরকারি ওয়েবসাইট ( www.islamicfoundation.gov.bd ) এবং অনুমোদিত গণমাধ্যমে প্রকাশ করা হয়। নিয়োগের বিষয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।

প্রতারক চক্রের বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে তা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সর্বসাধারণকে সচেতন ও সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!