
উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৭: ১৮
নীলফামালীর কিশোরগঞ্জে সরকারিভাবে সম্মানীর আওতায় আসা ১৩৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ৫টি মন্দিরের পুরোহিতদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আব্দুস সালাম, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ ও থানার এসআই নাছরুল ইসলাম প্রমুখ।
এছাড়া সভায় ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শরিফুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হান ইসলাম।
সভায় সরকারিভাবে সম্মানীর আওতায় আসা ১৩৫টি মসজিদের ৪০৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ৫টি মন্দিরের ১০ জন পুরোহিত অংশগ্রহণ করেন।
সভায় সমাজের সকল ব্যাধি দূরীকরণে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, আপনাদের নেতৃত্বেই মানবিক কিশোরগঞ্জ প্রতিষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন