• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী এমপি রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির প্রধান সমস্যা তারা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে চীনে সম্পূর্ণ ফ্রিতে উচ্চশিক্ষা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

রায়পুরে ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের সম্ভাবনা

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জাকির হোসাইন, রায়পুর (লক্ষ্মীপুর)

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৫: ০৭

বাড়ির আঙিনা থেকে বসতভিটা-সর্বত্রই সুপারির বাগান। আর মৌসুম এলেই এসব বাগান ঘিরে জমে ওঠে কোটি টাকার বাণিজ্য। লক্ষ্মীপুরের রায়পুরে এবার পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।

ফলন কিছুটা কম হওয়ায় গত বছরের তুলনায় প্রতি পোন (৮০টি) সুপারির দাম বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। বর্তমানে আকার ও মানভেদে প্রতি পোন সুপারি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২২০ টাকায়। এতে একদিকে যেমন জমজমাট হয়ে উঠেছে উপজেলার হাটবাজারগুলো, অন্যদিকে কৃষক, পাইকার ও মজুতদারদের মধ্যেও বেড়েছে ব্যস্ততা।

উপজেলার মীরগঞ্জ, রাখালিয়া, মোল্লার হাট, বাসাবাড়ি, মিতালি বাজার, বাবুর হাট ও হায়দরগঞ্জ হাটে সুপারির বড় বাজার রয়েছে। এর মধ্যে মীরগঞ্জ ও হায়দরগঞ্জ অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। মৌসুমে এসব বাজারে কৃষক, পাইকার, মজুতদার ও খুচরা ব্যবসায়ীদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রায়পুরে উৎপাদিত সুপারি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। পাইকার ও ব্যবসায়ীদের মাধ্যমে এসব সুপারি পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে। ফলে সুপারি উৎপাদন ও বিপণনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে তৈরি হয়েছে বড় কর্মসংস্থান ও আয়ের সুযোগ।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাগানের সুপারি পাকতে শুরু করে। নভেম্বরে তা পুরোপুরি পেকে যায়। এ সময় কৃষকেরা বাগান থেকে সুপারি সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। পাইকার ও মজুতদারেরা এসব সুপারি কিনে একাংশ পানিতে ভিজিয়ে রাখেন, অন্য অংশ শুকিয়ে সংরক্ষণ করেন। পরবর্তী সময়ে বাজারের চাহিদা ও দাম অনুযায়ী সেগুলো বিক্রি করা হয়।

উপজেলার বামনী ইউনিয়নের সুপারি পাইকার জামাল হোসেন বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর সুপারি কেনাবেচার মূল মৌসুম। এ সময় ভেজানো সুপারির মজুতদারেরা বিভিন্ন বাজার থেকে দলবদ্ধভাবে সুপারি কেনেন। জানুয়ারি থেকে মার্চ মাসে বাজারে সুপারির দাম বাড়তে থাকে। তখন ভেজানো সুপারির চাহিদা ও বিক্রি বেশি হয়।

সুপারিবাগানের মালিক আব্দুর রহমান জানান, এ বছর ফলন কম হলেও দাম বাড়ায় কিছুটা স্বস্তিতে আছি। তবে বাগান পরিচর্যা ও সুপারি সংগ্রহে খরচও কম নয়। গাছপ্রতি সুপারি পাড়ার গাছিকে দিতে হয় ২০ টাকা মজুরি। এর বাইরে বাগান পরিচর্যা ও অন্যান্য খরচও রয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রায়পুর উপজেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়। তবে আবাদি জমির বাইরে বাড়ির আঙিনা, উঁচু জমি ও বসতভিটাসহ বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য সুপারির বাগান। এসব বাগান উপজেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর জেলায় উৎপাদিত সুপারির অর্ধেকের বেশি আসে রায়পুর উপজেলা থেকে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার সুপারি বিক্রির সম্ভাবনা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!