• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী এমপি রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির প্রধান সমস্যা তারা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে চীনে সম্পূর্ণ ফ্রিতে উচ্চশিক্ষা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

দিনাজপুরে রাইস গার্ডেনে ৫২ জাতের ধান চাষ

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মাহবুবুল হক খান, দিনাজপুর

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৬: ১২ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৬: ১৫

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এলএসটিডি প্রকল্পের আওতায় আমন মওসুমের ৫২টি ধানের জাতের সঙ্গে কৃষকদের পরিচিত করানোর কার্যক্রম গ্রহণ করা হয়েছে।। হাতে-কলমে ৫২টি ধানের জাতের বিষয়ে মাঠে প্রশিক্ষণ, বীজ সরবরাহ এমনকি জমি কিভাবে প্রস্তুত করতে হবে তাও শিখিয়ে দেওয়া হচ্ছে। ব্রির এলএসটিডি প্রকল্পের এমন উদ্যোগে খুশি দিনাজপুরের কৃষকরা।

দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের হুগলীপাড়ায় স্থাপন করা হয়েছে ‘প্রযুক্তিগ্রাম’। এই গ্রামটি দুই বছর আগেও ‘হুগলী পাড়া’ নামে পরিচিত ছিল। সেই গ্রাম এখন স্থানীয় কৃষকদের কাছে পরিচিতি পেয়েছে ‘প্রযুক্তিগ্রাম’ নামে। গ্রামের বেশির ভাগ কৃষকের জমিতে আবাদ করা হয়েছে ব্রি উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান। স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে ও উদ্যোগে ব্যতিক্রমধর্মী ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। রাইস গার্ডেনে রোপণ করা হয় দেশের ৫২টি জাতের ধান। এরই মধ্যে রাইস গার্ডেনে সোনালি ধান কাটা শুরু হয়েছে।

ব্রি’র দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে চলতি আমন মৌসুমে ব্রি উদ্ভাবিত মোট ৫২টি ধানের জাত নিয়ে রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য কৃষকদের কাছে উন্নত ও উচ্চ ফলনশীল ধানের জাত এবং আধুনিক কৃষি প্রযুক্তি জনপ্রিয়করণ, মাঠ পর্যায়ে বিভিন্ন জাত সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করা এবং কৃষকদের উন্নত ধান চাষে উৎসাহিত করা।

রাইস গার্ডেনে বোরো মৌসুম উপযোগী ব্রি উদ্ভাবিত ৫২টি ধানের জাত পাশাপাশি রোপণ করা হয়েছে, যাতে কৃষকরা সহজেই বিভিন্ন জাতের গাছের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন, রোগ-বালাই সহনশীলতা ও গুণগত বৈশিষ্ট্যের পার্থক্য পর্যবেক্ষণ করতে পারেন। এতে স্থানীয় পরিবেশ উপযোগী উন্নত ধানের জাত নির্বাচন করা কৃষকদের জন্য সহজ হবে।

দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের হুগলী পাড়া গ্রামের অবস্থান। চুনিয়াপাড়া মোড় পার হয়ে ২০০ গজ দূরে মহাসড়ক থেকে দক্ষিণ দিকের রাস্তা দিয়ে গ্রামটিতে প্রবেশ করতেই চোখে পড়বে প্রযুক্তি গ্রামের সাইনবোর্ড ও দুই পাশে সারিতে লাগানো ধান।

সরেজমিনে দেখা গেছে, এই রাইস গার্ডেনে দেশের ৫২টি জাতের ধানের চাষ করা হয়েছে। প্রতিটি জাতের ধানক্ষেতে ওই জাতের বিবরণ সম্বলিত সাইনবোর্ড। ফলে কৃষকরা সহজেই এসব জাত বিষয়ে জানতে পারছেন।

রাইস গার্ডেনে আবাদ করা ৫২টি জাতের মধ্যে রয়েছে বিআর৩, বিআর৪, বিআর৫, বিআর১০, বিআর১১, বিআর২২, বিআর২৩, বিআর২৫, ব্রি ধান৩০, ব্রি ধান৩১, ব্রি ধান৩২, ব্রি ধান৩৩, ব্রি ধান৩৪, ব্রি ধান৩৭, ব্রি ধান৩৮, ব্রি ধান৩৯, ব্রি ধান৪০, ব্রি ধান৪১, ব্রি ধান৪৪, ব্রি ধান৪৬, ব্রি ধান৪৯, ব্রি ধান৫১, ব্রি ধান৫২, ব্রি ধান৫৩, ব্রি ধান৫৪, ব্রি ধান৫৬, ব্রি ধান৫৭, ব্রি ধান৬২, ব্রি ধান৬৬, ব্রি ধান৭০, ব্রি ধান৭১, ব্রি ধান৭২, ব্রি ধান৭৩, ব্রি ধান৭৫, ব্রি ধান৭৬, ব্রি ধান৭৭, ব্রি ধান৭৮, ব্রি ধান৭৯, ব্রি ধান৮০, ব্রি ধান৮৭, ব্রি ধান৯০, ব্রি ধান৯১, ব্রি ধান৯৩, ব্রি ধান৯৪, ব্রি ধান৯৫, ব্রি ধান১০৩, ব্রি ধান১০৯, ব্রি ধান১১০, ব্রি ধান১১১, ব্রি ধান১১২, ব্রি হাইব্রিড ধান৪ ও ব্রি হাইব্রিড ধান৬ জাতের ধান। এসব বিভিন্ন জাতের ধান কীভাবে চাষ করা যাবে, তা দেখানো হয়েছে এই রাইস গার্ডেনে।

হুগলীপাড়ার কৃষক আব্দুল কাদে বলেন, ‘দেশে কত জাতের ধান হয়, সে বিষয়ে আগে আমাদের কোনো ধারণা ছিল না। কীভাবে হয়, কোন ধান কত দিনে হয় তাও জানা ছিল না। কিন্তু আমাদের এলাকায় প্রযুক্তি গ্রামে রাইস গার্ডেন হওয়ায় এখন সব কিছু বাস্তবে ধারণা নিতে পারছি। পরবর্তী বছরে নিজের জমিতে কী ধরনের ধানচাষ করব, তা এখান থেকে জানতে পারছি।’

আব্দুস সালাম নামে এক কৃষক বলেন, ‘আমাদের এলাকায় ব্রি’র মাঠ দেখে অনেকে আগ্রহী হয়েছেন। যেই ধানে ভালো ফলন হবে, সেই ধান আমরা চাষ করব।’

আবু সাঈদ নামে অপর এক কৃষক বলেন, ‘আমি প্রতি বছর জমিতে জিরা ৩৪, কাঠারি এবং জিরা ৯০ আবাদ করেছি। এখন বুঝতে পারছি একই জমিতে বছরের পর বছর একই জাতের ধান চাষ করতে নেই। এতে রোগ বালাইয়ের আক্রমণসহ ফলন কমে যায়। তাই আগামী মৌসুমে ব্রি’র যেকোনো একটি জাতের ধান আবাদ করব।’

ব্রি’র আঞ্চলিক কার্যালয় দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান বলেন, ‘এই প্রকল্পের আওতায় ব্রি উদ্ভাবিত বিভিন্ন ধানের জাত কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি বিষয়ে কৃষকরা সরাসরি জানতে পারছেন। তাদের দক্ষতার উন্নয়ন হচ্ছে।’

এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে এই প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় সারাদেশের ১৫টি গ্রামকে প্রযুক্তি গ্রামে, মডেল গ্রাম হিসেবে রূপান্তরে আমরা কাজ করছি। প্রকল্পের মাধ্যমে একদিকে যেভাবে আমরা স্থানভিত্তিক ধানের জাত উদ্ভাবন করছি, অন্যদিকে আমরা স্থানভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনেও গুরুত্ব দিয়ে কাজ করছি। প্রকল্পের আওতায় ব্রি ধান১১৬, ১১৭, ১১৯ এবং ব্রি হাইব্রিড ধান১০ অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘ব্রি হাইব্রিড ধান১০ এবং ব্রি ধান১১৭ ও ১১৯ লবণাক্ততা সহনশীল জাত। পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে ব্রি ধান১১৮ নামে একটি জাত অবমুক্ত করা হয়েছে। বিশেষ করে বন্যায় প্রতিবছর হাওরাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। এই জাতটি আমরা হাওরাঞ্চলে জনপ্রিয় করতে কাজ করছি।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!