• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০২: ১১

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের জন্য ম্যাচ কঠিন করে তুলেছিল পাকিস্তান। ম্যাচশেষে এমন কথাই বললেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমকে যুক্তরাষ্ট্রের এই কোচ জানালেন, ম্যাচের পর ড্রেসিংরুমে নিস্তব্ধতা নেমে আসে। সবাই হতাশ। খেলোয়াড়েরা কাঁদছিলেন। কারও মুখে কোনো কথা ছিল না। এই হতাশা নিয়েই শেষ হলো বাংলাদেশের সাফ মিশন। পাকিস্তান কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, সেটি আগে থেকেই জানতেন কোচ ডুলি। তিনি জানান, ‘এই ম্যাচটি শুরু থেকে খুবই কঠিন ছিল। আমরা ম্যাচের মধ্যে ছিলাম না।’ গত কয়েক ম্যাচে শুরু থেকে যেভাবে খেলেছে বাংলাদেশ, সেই ছন্দ ধরে রাখার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু সফল হতে পারল না বাংলাদেশ। যে আশা নিয়ে মাঠ এসেছিলেন দর্শকরা, তাদের মুখে হাসি ফোটাতে পারেননি হামজা-শমিতরা। ডুলি জানান, ঘরের মাঠে অনেক দর্শকের সামনে চাপ নিয়ে খেলতে পারেনি তার দল। ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, সেটা সবাই জানতো। কিন্তু শুরু থেকেই খেলায় থাকতে পারেনি বাংলাদেশ। ডুলি বলেন, ‘একের পর এক ভুল করেছি আমরা। একটা ভুলের পর খেলোয়াড়েরা আরও সতর্ক হতে চেয়েছে। কিন্তু তাতে উল্টো আরও ভুল হয়েছে। আসলে এই ম্যাচে চাপ সামলানোটাই আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল।’ শেষ দিকে গোল হজম করা হতাশ হয়ে পড়েন খেলোয়াড়। ডুলি জানান, গোল হজমের বড় ধাক্কা খায় বাংলাদেশ। এই পরিস্থিতি সামাল দেওয়াটা কঠিন ছিল। আসিয়ান কাপে ভরাডুরির পর এবার সাফের সেমিফাইনাল থেকেও বিদায় নিল বাংলাদেশ। কোচ ডুলি মনে করেন, বাংলাদেশ প্রতিনিয়ত উন্নতি করছে। ব্যর্থতার দায় সেভাবে কাঁধে নিতে চাননি কোচ ডুলি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!