• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ ৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’ পীরগঞ্জে আলুর বাজারে ধস, উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না

এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২০: ১৯

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের প্রথম দিনে সেঞ্চুরি করেছেন ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভালো অবস্থানে থাকা খুলনার বিপক্ষে ভালো সংগ্রহ নিয়ে দিন শেষ করেছে রংপুর।

সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেছেন ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১২তম সেঞ্চুরি। তার অপরাজিত ১৩৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রানে প্রথম দিন শেষ করেছে ময়মনসিংহ।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৩ রান নিয়ে দিন শেষ করেছে বরিশাল। ব্যাটারদের মধ্যে শুধু ফজলে মাহমুদ ফিফটির দেখা পেয়েছেন। ১৫৬ বল খেলে ৬৮ রান করে দিন শেষে অপরাজিত আছেন তিনি। সিলেটের হয়ে ২ উইকেট করে পেয়েছেন আবু জায়েদ, নাসুম আহমেদ ও নাঈম আহমেদ।

আরেক ম্যাচে ঢাকার বিপক্ষে ঢাকার বিপক্ষে ২৮৮ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামের হয়ে সাদিকুর রহমান এবং শাহ পরান ফিফটির দেখা পেয়েছেন। বাঁহাতি ওপেনার সাদিকুর ৫৮ রানের ইনিংস খেলেন। শাহ পরান করেন ৭৮ রান। কিন্তু অন্য ব্যাটারদের ব্যর্থতায় দল বেশি দূর যেতে পারেনি। ঢাকার হয়ে সুমন খান তিন ও সালাউদ্দীন শাকিল দুই উইকেট পেয়েছেন। প্রথম দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০ রান করেছে ঢাকা।

খুলনার বিপক্ষে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩২০ রান করেছে রংপুর। ওপেনার মিম মোসাদ্দেক ফিফটি করেছেন। এবারের জাতীয় লিগে ১৩ ইনিংসে এ নিয়ে ৮ বার পঞ্চাশ পেরোলেন তিনি। মিম মোসাদ্দেক ছাড়াও ফিফটি করেছেন আব্দুল্লাহ আল মামুন এবং নাসির হোসেন। খুলনার হয়ে দুই উইকেট করে নিয়েছেন সফর আলী ও শেখ পারভেজ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!