• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০: ২৮

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। নিরাপত্তার স্বার্থে ওভারপাসের সড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উজ্জ্বল নামের এক ব্যক্তি ওভারপাস দিয়ে হাঁটার সময় বস্তুটি দেখতে পান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে লাল টেপ পেঁচানো রয়েছে। এর সঙ্গে তারও দেখা গেছে। এ ছাড়া বস্তুটির ওপরে ‘সাবধান-বিপদজ্জনক’ লেখা আছে। বস্তুটি ঘিরে রাখার পাশাপাশি পুলিশ ওই সড়কে যান চলাচল বন্ধ রেখেছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ফায়ার সার্ভিসও আছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!