• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধী যত প্রভাবশালী হোক, আইনের আওতায় আনতে হবে ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই নওগাঁয় হারানো নবজাতক বগুড়া থেকে উদ্ধার অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী ভবিষ্যতে যুদ্ধবিজয়ে রণক্ষেত্রের বাইরেও যা লাগবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

অপরাধী যত প্রভাবশালী হোক, আইনের আওতায় আনতে হবে

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২০: ৫১

কুমিল্লার দেবিদ্বারে নবনির্মিত সড়কগুলো অসাধু ব্যবসায়ী ও মাটিচোরদের কারণে ছয় মাসের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সড়ক রক্ষায় ওভারলোডেড ট্রাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, দেবিদ্বার-চান্দিনা সড়কে কোনো ট্রাক অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করলে ওই ট্রাকের মালিককে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিতে হবে।

শুক্রবার সকাল ১১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার প্রতি বছর রাস্তা মেরামতের জন্য দেদারসে টাকা খরচ করতে পারে না। অথচ কিছু অসাধু ব্যবসায়ী ও মাটিখেকোদের কারণে নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এখন থেকে দেবিদ্বার-চান্দিনা সড়কে কোনো ওভারলোডেড ট্রাক পাওয়া গেলে কিংবা তদবির করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী নিজের দলের কিংবা যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে। যে ট্রাক অতিরিক্ত ওজন নিয়ে চলবে, সেই ট্রাকের মালিককে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিতে হবে।

অবৈধ ইটভাটা স্থাপন ও কৃষিজমি থেকে মাটি কাটার সঙ্গে জড়িতদের হুঁশিয়ার করে সংসদ সদস্য বলেন, যারা নতুন করে ইটভাটার চুঙ্গা নির্মাণ করছেন কিংবা অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। কোনো অবৈধ ইটভাটা বা চুল্লি চালু রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে খরচ করে ইট তৈরি করার পরও সেগুলো ভেঙে সমান করে দেওয়া হবে।

মাটি কাটার সঙ্গে স্থানীয় লোকজনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, মাটিখেকোদের বিরুদ্ধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। পুলিশ প্রশাসনের যানবাহন ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের সীমাবদ্ধতার কারণে সব সময় তাৎক্ষণিকভাবে অপরাধীদের আটক করা সম্ভব হয় না। তাই মাটি কাটাসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সামাজিকভাবে প্রতিহত করার ভূমিকা রাখতে হবে। যত বড় প্রভাবশালী কিংবা রাজনৈতিক নেতা হোক না কেন, অন্যায়কারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সামাজিক সম্প্রীতি ও অপরাধমুক্ত দেবিদ্বার গড়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দেবিদ্বারে রাজনৈতিক দল ভোটের মাঠে ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের দল মূলত দুটি একটি হলো অপরাধী চক্র, অন্যটি সাধারণ জনগণ। একটি দুর্নীতিবাজ শ্রেণী, অন্যটি সাধারণ মানুষ। আমরা সবাই অপরাধের বিপক্ষে।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!