• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই নওগাঁয় হারানো নবজাতক বগুড়া থেকে উদ্ধার অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী ভবিষ্যতে যুদ্ধবিজয়ে রণক্ষেত্রের বাইরেও যা লাগবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু চাটখিলে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৮: ১১

ইরানের ইসফাহানে অবস্থিত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নিয়ে ‘ক্রমবর্ধমান উদ্বেগ’ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তেহরান এখনো সংস্থাটিকে ওই স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি। এ কারণে কেন্দ্রটির অবস্থান, বর্তমান অবস্থা এবং সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, তা নিশ্চিত হতে পারছে না আইএইএ।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, সদস্য দেশগুলোর কাছে পাঠানো সংস্থাটির একটি গোপনীয় ত্রৈমাসিক প্রতিবেদনে এসব উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের (আইএফইপি) সুনির্দিষ্ট অবস্থান, নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় এর বর্তমান অবস্থা কিংবা সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, সে বিষয়ে আইএইএর কাছে কোনো তথ্য নেই।

২০২৫ সালের জুনে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং বিভিন্ন পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার না পাওয়াকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

আইএইএর মতে, এ পরিস্থিতির দ্রুত সমাধান প্রয়োজন। তথ্য ও পরিদর্শনের সুযোগ না থাকায় শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম থেকে কোনো পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া হয়নি—এমন সিদ্ধান্তেও পৌঁছাতে পারছে না সংস্থাটি।

বার্তা সংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইএইএর মহাপরিচালক ইরানকে এমন কিছু কারিগরি ও ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ বিবেচনার আহ্বান জানিয়েছেন, যার মাধ্যমে সংস্থাটির পরিদর্শকদের আবারও ইরানে প্রবেশের পরিবেশ তৈরি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, এ ধরনের পর্যায়ক্রমিক পদক্ষেপ ইরানে স্বাভাবিক নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যবস্থা পুনরায় চালুর পথ তৈরি করতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!