• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ ৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’ পীরগঞ্জে আলুর বাজারে ধস, উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না

ফেরিতে পেছন থেকে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৪: ২৮

পদ্মা নদীতে ফেরির পেছনে সজোরে ধাক্কা দেয় একটি বাল্কহেড। এতে ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একটি বাসের বডির সঙ্গে মাথায় আঘাত পেয়ে প্রাণ হারায় ১১ বছর বয়সী এক শিশু। আহত হয় আরও এক শিশু। সংঘর্ষের পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যায় এর চালক।

শুক্রবার সকাল ৯টার দিকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত শিশুকে স্পিডবোটে করে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘কাকলি’ নামের ফেরিটি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে ফেরিটি বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশ করছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী শিশুটির মাথা ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয় আরও এক শিশু।

এদিকে, দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যায় এর চালক। বাল্কহেডটি শনাক্ত ও সুকানিকে আটক করতে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের মুহূর্তে পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!