• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, ‘বোমা মেরে কণ্ঠরোধ করা যাবে না’ আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশ বেবিচকের ফের আইপিএলে খেলতে আগ্রহী মোস্তাফিজ

ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঝালকাঠি শহরের কামারপট্টি মোড় থেকে মিনি পার্ক পর্যন্ত চারটি স্কুল ও একটি কলেজকে কেন্দ্র করে গড়ে ওঠেছে অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ফুচকার দোকান। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও দর্শনার্থী এসব দোকানে ফুচকা খেয়ে থাকেন। তবে অনুসন্ধানে জানা গেছে, অধিক মুনাফার আশায় অসাধু বিক্রেতারা তেঁতুলের পরিবর্তে ফুচকার টক তৈরিতে ব্যবহার করছেন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড, যা স্থানীয়ভাবে ‘টক লবণ’ নামে পরিচিত।খোঁজ নিয়ে জানা যায়, শহরের কালীবাড়ি রোডের সুরেন বণিকের দোকানসহ বেশ কয়েকটি বানিয়ার দোকানে খোলা অবস্থায় এ টক লবণ বিক্রি হচ্ছে।ফুচকা বিক্রেতারা জানান, এক কেজি তেঁতুল দিয়ে মাত্র চার লিটার টক তৈরি করা যায়। কিন্তু ওই এক কেজি তেঁতুলের সঙ্গে মাত্র ২০ টাকার টক লবণ মেশালে প্রায় ১২ লিটার টক পানি তৈরি হয়। অনেকেই তেঁতুল ছাড়াই শুধু টক লবণ ও কালো রঙ মিশিয়ে টক তৈরি করছেন।ঝালকাঠি সদর চৌমাথার এক খুচরা বিক্রেতা জানান, প্রতি ১০০ গ্রাম টক লবণ ৪০ টাকায় বিক্রি করা হয়, যার মূল ক্রেতা ফুচকা বিক্রেতারা। ঢাকা থেকে বস্তায় করে আনা এসব খোলা টক লবণ ফুড গ্রেড নাকি কলকারখানার কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের, সে বিষয়ে বিক্রেতাদের কোনো ধারণা নেই।সরেজমিন দেখা যায়, স্কুল-কলেজ চলাকালীন এবং ছুটির পর শিক্ষার্থীরা রাস্তার পাশের এসব দোকানে লাইন ধরে ফুচকা খাচ্ছে। প্রতিদিন এ রাসায়নিক মিশ্রিত টক খাওয়ায় শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।এ বিষয়ে ঝালকাঠি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার বলেন, ‘খাবারে ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড মেশানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং ফুড গ্রেডের সাইট্রিক এসিডও অতিমাত্রায় ব্যবহার করা যায় না। খোলা বাজারে এত কম দামে যা বিক্রি হচ্ছে, তা নিঃসন্দেহে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের। এছাড়া তেঁতুলের কথা বলে টক লবণ খাওয়ানো এক ধরনের প্রতারণা।’চিকিৎসকদের মতে, অতিমাত্রায় সাইট্রিক এসিড গ্রহণে দাঁতের মারাত্মক ক্ষয়, পাকস্থলীর তীব্র জ্বালাপোড়া ও আলসার, মুখের ভেতরের চামড়া ছিলে যাওয়া এবং কিডনি ও হাড়ের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, ‘দুই মাস আগেও সরকারি মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। ফুচকার টকে পুনরায় টক লবণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে, দ্রুতই আবারও অভিযান পরিচালনা করা হবে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!