• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, ‘বোমা মেরে কণ্ঠরোধ করা যাবে না’ আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশ বেবিচকের

সংসদে দাঁড়িয়ে কাকে ফালতু বললেন জামায়াত আমির

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপন বৈঠকের অভিযোগ নাকচ করতে গিয়ে সরকারের নিয়োজিত সচিব পদমর্যাদার এক ব্যক্তিকে ‘ফালতু লোক’ বলে তীব্র আক্রমণ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে অনবরত অসত্য বক্তব্য দেওয়া ওই ব্যক্তির বরাতে জাতীয় সংসদে বক্তব্য দেওয়া অত্যন্ত অনভিপ্রেত।বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান এ মন্তব্য করেন। কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: ডা.শফিকুর রহমান এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দেওয়া বক্তব্যে ইঙ্গিত করেছিলেন যে, একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি সংস্থার গোপন বৈঠকের কোনো সম্পর্ক সাম্প্রতিক অস্থিরতার পেছনে রয়েছে কি না।স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কড়া জবাব দিতে গিয়ে জামায়াত আমির বলেন, বলা হয়েছে ভিনদেশি গোয়েন্দা সংস্থার সাথে একটি দলের বোঝাপড়া হয়েছে। সেই দলটা কে—তা স্পষ্ট করা হোক। পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত আমির বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে তিনি খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন—এটা উনি অনবরত চালিয়ে যাচ্ছেন। সেই রকম একটা ফালতু লোককে রেফার করে যদি বলা হয় এবং আমাদেরকে ইঙ্গিত করা হয়, তবে ৩৫০ সদস্যের এই হাউজে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলছি—কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই। ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী নীলনকশার অংশ: হেফাজতে ইসলাম তিনি জোর দিয়ে বলেন, জামায়াতে ইসলামী একটি স্বাধীন রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রতিপক্ষ বা বন্ধুদের সঙ্গে রাজনৈতিক আলোচনা হতে পারে, কিন্তু কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার কোনো প্রশ্নই ওঠে না।পাল্টা আক্রমণ করে ডা. শফিকুর রহমান বলেন, যারা জামায়াতকে নিয়ে এমন অভিযোগ তুলছেন, তাদের নিজেদেরই বরং বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠক করার এবং বিদেশে গিয়ে তাদের সামনে অতীতের পররাষ্ট্রনীতির ভুল স্বীকার করে বক্তব্য দেওয়ার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তাই অমূলক অভিযোগ তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!