• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চীনা ড্রোন ও যানবাহন ব্যবহারে জার্মান সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান তিন বছর ধরে অচল, বাড়ছে ভোগান্তি তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী ১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি

চীনা ড্রোন ও যানবাহন ব্যবহারে জার্মান সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিরাপত্তা উদ্বেগের কারণে নিজেদের সামরিক ব্যারাক ও প্রশিক্ষণকেন্দ্রে বাণিজ্যিকভাবে বাজারে পাওয়া চীনা ড্রোন এবং চীনে তৈরি যানবাহন ব্যবহার নিষিদ্ধ করেছে জার্মান সামরিক বাহিনী। মঙ্গলবার জার্মান সংবাদমাধ্যম ডার স্পিগেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মান সশস্ত্র বাহিনীর (বুন্দেসভের) সব ইউনিটের জন্য এ নির্দেশ জারি করা হয়েছে। এতে ডিজেআইসহ চীনের বড় নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগে কেনা বাণিজ্যিক ড্রোনের ব্যবহার অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে।জার্মানির আশঙ্কা, এসব ড্রোনের মাধ্যমে সামরিক মহড়া, ব্যারাক ও প্রশিক্ষণকেন্দ্রের ছবি এবং জার্মান অস্ত্রব্যবস্থা সম্পর্কিত সংবেদনশীল তথ্য চীনা গোয়েন্দা সংস্থার হাতে চলে যেতে পারে।জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ নিরাপত্তামূলক পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বুন্দেসভের আর চীনে তৈরি ড্রোন ব্যবহার করবে না। বিদ্যমান ড্রোনগুলো পর্যায়ক্রমে জার্মানি কিংবা ইউরোপের অন্যান্য দেশের তৈরি সরঞ্জাম দিয়ে প্রতিস্থাপন করা হবে। বর্তমানে ব্যবহৃত ছোট চীনা ড্রোনগুলো যত দ্রুত সম্ভব সরিয়ে নেওয়া হচ্ছে।তবে ২০২৪ সাল থেকে প্রশিক্ষণের জন্য কতগুলো চীনা ড্রোন কেনা হয়েছে, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, এ তথ্য প্রকাশ করা সামরিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বুন্দেসভেরের ড্রোন কৌশলের অংশ হিসেবে প্রশিক্ষণের উপযোগী ড্রোনের একটি তালিকা তৈরি করা হয়েছিল। হার্ডওয়্যার ও ইলেকট্রনিকসের দোকান থেকে কেনা যায়—এমন বিভিন্ন মডেল ওই তালিকায় ছিল। এর মধ্যে চীনা প্রতিষ্ঠান ডিজেআইয়ের কয়েকটি মডেলও অন্তর্ভুক্ত ছিল।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!