• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তালার অডিটোরিয়াম এখন নেশাখোরদের দখলে পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী ১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক এবার বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা কপ৩১-এ সরকারি প্রতিনিধিদলের সঙ্গে পাঁচ তরুণ জলবায়ুযোদ্ধার যাত্রা শুরু

যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সম্প্রতি ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধে পরিবেশের ক্ষয়ক্ষতির নথি সংগ্রহ করে আন্তর্জাতিক পরিসরে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশ বিভাগের প্রধান শিনা আনসারি। খবর আলজাজিরার।ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আনসারি এ আহ্বান জানান।তিনি বলেন, তেহরান ও কারাজে জ্বালানি সংরক্ষণাগারে বোমা হামলাসহ যুদ্ধে পরিবেশের ওপর চালানো অন্যান্য ধ্বংসযজ্ঞ ‘ইকোসাইড’ বা পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড এবং পরিবেশের বিরুদ্ধে অপরাধের শামিল।আনসারির ভাষায়, এসব হামলার মাধ্যমে আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সনদ লঙ্ঘন করা হয়েছে। এর প্রভাব এখনো ইরানের দক্ষিণ উপকূল, উপকূলীয় জলাভূমি ও বিভিন্ন প্রাকৃতিক বাস্তুতন্ত্রে দৃশ্যমান। দীর্ঘ মেয়াদে এসব ক্ষয়ক্ষতির পরিণতি আরো ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।ইরানের এই ভাইস প্রেসিডেন্ট আরো জানান, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধের কারণে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার নথি সংগ্রহের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। চলতি বছরের যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ এখনো চলছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!