• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

ইংরেজি কোরআন অনুবাদে ইতিহাস গড়েন মারমাডিউক পিকথল

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

৪২ বছর বয়সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন ব্রিটিশ লেখক, ঔপন্যাসিক ও সাংবাদিক মারমাডিউক পিকথল। পরে মুহাম্মদ নাম গ্রহণ করে তিনি ইংরেজি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করেন, যা আজও বিশ্বজুড়ে পরিচিত। খ্রিষ্টান পরিবারে জন্ম ও বেড়ে ওঠা। বাবা ছিলেন অ্যাংলিকান খ্রিষ্টান ধর্মযাজক। কিন্তু মধ্যপ্রাচ্য ভ্রমণ, ইসলামি সংস্কৃতি সম্পর্কে জানাশোনা এবং মুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মধ্য দিয়ে বদলে যায় তার চিন্তাজগৎ। মুহাম্মদ মারমাডিউক পিকথলের জন্ম ১৮৭৫ সালের ৭ এপ্রিল লন্ডনে। তার বাবা চার্লস গ্রেসন পিকথল ছিলেন অ্যাংলিকান যাজক। শৈশব থেকেই খ্রিষ্টীয় ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন তিনি। পড়াশোনা করেন বিখ্যাত হ্যারো স্কুলে। লেখালেখির প্রতি আগ্রহ থেকে পরবর্তী সময়ে ঔপন্যাসিক ও সাংবাদিক হিসেবে পরিচিতি পান।তরুণ বয়সে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন পিকথল। ১৮৯৪ থেকে ১৮৯৬ সালের মধ্যে ফিলিস্তিন, সিরিয়া ও মিসরে অবস্থানকালে আরবি ভাষা, স্থানীয় সংস্কৃতি ও মুসলিম সমাজ সম্পর্কে তার জানাশোনা বাড়ে। এসব অভিজ্ঞতা তার সাহিত্যকর্মেও প্রভাব ফেলে। মুসলিমদের জীবনযাপন, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে একাধিক উপন্যাস ও লেখা প্রকাশ করেন তিনি।১৯১৭ সালে প্রকাশ্যে ইসলাম গ্রহণইসলামের প্রতি পিকথলের আগ্রহ ধীরে ধীরে গভীর হয়। তবে তার ইসলাম গ্রহণের সময় নিয়ে গবেষকদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। কেউ কেউ ১৯১৪ সালে তার ব্যক্তিগতভাবে ইসলাম গ্রহণের কথা উল্লেখ করেছেন। অন্যদিকে, ব্রিল প্রকাশিত গবেষণাগ্রন্থ ‘মারমাডিউক পিকথল: ইসলাম অ্যান্ড দ্য মডার্ন ওয়ার্ল্ড’-এ বলা হয়েছে, তিনি ১৯১৭ সালের ২৯ নভেম্বর লন্ডনের মুসলিম লিটারারি সোসাইটির এক অনুষ্ঠানে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেন।ওই অনুষ্ঠানে ‘ইসলাম অ্যান্ড প্রগ্রেস’ শীর্ষক বক্তব্য দেওয়ার পর তিনি নিজের নতুন ধর্মীয় পরিচয় প্রকাশ করেন। ইসলাম গ্রহণের পর নামের আগে মুহাম্মদ যুক্ত করেন। এরপর ব্রিটেনের মুসলিম সমাজের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হন। ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও মুসলিমদের অধিকার নিয়ে লেখালেখি ও বক্তৃতা দিতে থাকেন।নিজের ভাষায় কোরআনের অর্থ তুলে ধরার উদ্যোগপিকথলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি ইংরেজি ভাষায় কোরআনের অনুবাদ। তার বিশ্বাস ছিল, ইংরেজিভাষী মানুষের কাছে কোরআনের বক্তব্য ও অর্থ সহজভাবে তুলে ধরা প্রয়োজন। সে সময় প্রচলিত ইংরেজি অনুবাদগুলোর ভাষা ও ব্যাখ্যা নিয়ে তার অসন্তুষ্টি ছিল। তাই তিনি নিজেই অনুবাদের উদ্যোগ নেন।এ কাজে গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষকতা দেন ভারতের হায়দরাবাদের নিজাম মীর ওসমান আলী খান। তার সহায়তায় পিকথল কোরআনের ইংরেজি অনুবাদের কাজ এগিয়ে নেন। অনুবাদের সময় কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মুসলিম আলেমের পরামর্শও গ্রহণ করেন। ব্রিল প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, অনুবাদে কোরআনের আরবি পাঠের অর্থ ও প্রচলিত ইসলামি ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।১৯৩০ সালে নিউইয়র্কের এ. এ. নফ প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয় তার অনুবাদগ্রন্থ ‘দ্য মিনিং অব দ্য গ্লোরিয়াস কোরআন’। বইটির শিরোনামে ‘অনুবাদ’ না লিখে ‘অর্থ’ বা ‘মিনিং’ শব্দটি ব্যবহারের পেছনেও ছিল তার বিশেষ দৃষ্টিভঙ্গি।পিকথলের মতে, কোরআন আল্লাহর বাণী। তাই এর মূল আরবি পাঠের সম্পূর্ণ তাৎপর্য অন্য কোনো ভাষায় হুবহু তুলে ধরা সম্ভব নয়। তার ইংরেজি রচনা মূল কোরআনের বিকল্প নয়; বরং ইংরেজিভাষী পাঠকের জন্য এর অর্থ ও বক্তব্য বোঝার একটি প্রচেষ্টা।ইংরেজি ইসলামি সাহিত্যে স্থায়ী অবদানপিকথলের অনুবাদ প্রকাশের পর ইংরেজিভাষী মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়। ব্রিল প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, তার অনুবাদ ইংরেজিতে কোরআনের অর্থ তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করে। পরবর্তী সময়ে বহু সংস্করণে বইটি প্রকাশিত হয়েছে এবং অন্য অনুবাদকদের কাজেও এর প্রভাব পড়েছে।কোরআন অনুবাদের পাশাপাশি পিকথল সাংবাদিকতা, সম্পাদনা, উপন্যাস রচনা ও ইসলামি সংস্কৃতি নিয়ে গবেষণায় যুক্ত ছিলেন। ১৯২৭ সালে হায়দরাবাদের নিজামের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত ত্রৈমাসিক সাময়িকী ইসলামিক কালচার-এর সম্পাদক হন তিনি। এর আগে ১৯২৫ সালে মাদ্রাজে ইসলামি সভ্যতার বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিক বক্তৃতা দেন। এসব বক্তৃতা পরে ‘দ্য কালচারাল সাইড অব ইসলাম’ নামে প্রকাশিত হয়।১৯৩৫ সালে ইংল্যান্ডে ফিরে যান পিকথল। ১৯৩৬ সালের ১৯ মে ৬১ বছর বয়সে কর্নওয়ালের সেন্ট আইভসে মৃত্যুবরণ করেন তিনি। পরে সারির ব্রুকউড মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।খ্রিষ্টান পরিবারে জন্ম নেওয়া একজন ব্রিটিশ লেখকের ইসলাম গ্রহণ এবং পরবর্তী সময়ে কোরআনের ইংরেজি অনুবাদে আত্মনিয়োগের ঘটনা তাকে ইসলামি সাহিত্যজগতে বিশেষ পরিচিতি দিয়েছে। তার দ্য মিনিং অব দ্য গ্লোরিয়াস কোরআন শুধু একটি অনুবাদগ্রন্থ নয়, ইংরেজিভাষী পাঠকের কাছে কোরআনের অর্থ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কাজ হিসেবেও বিবেচিত।সূত্র: ব্রিল প্রকাশনা, পিকথল হাউস, ইসলামিসিটি ও তিডিভি ইসলাম আনসিক্লোপেদিসি

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!