• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সরকার গঠনে নেতানিয়াহুকে পাশে চান আইজেনকোট গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা আটক সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান বিএনপির দু্পক্ষের বিরোধ, বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে ককটেল বিস্ফোরণ সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের বিয়ের জোরালো ইঙ্গিত দিলেন নীহা, মসজিদুল হারামে ছবি প্রকাশ দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা নির্বাচনে জয়ের পর এবার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে সার্বিয়ার শিক্ষার্থী জোট প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ৩৪ কর্মকর্তা ‘পরাজিত ব্যক্তি’ বলতেই মেজাজ হারালেন ট্রাম্প, মাঝপথে ব্রিফিং ত্যাগ

সরকার গঠনে নেতানিয়াহুকে পাশে চান আইজেনকোট

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর গাদি আইজেনকোট বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থি মিত্রদের নতুন সরকারে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। তবে সে ক্ষেত্রে সরকারপ্রধানের দায়িত্ব তাকেই দিতে হবে।নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দল রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির কথা উল্লেখ করে আইজেনকোট বলেন, ‘লিকুদ ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই মনে করেন, প্রেসিডেন্টকে যেমনটি বলেছেন, এখন ঐক্যের সময়—তাহলে আমার নেতৃত্বে এবং উপস্থাপিত নীতির ভিত্তিতে গঠিত সরকারকে সমর্থন না করার কোনো কারণ আমি দেখি না।’প্রায় দুই দশক ধরে পালাক্রমে ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজা, লেবানন ও ইরানে যুদ্ধ পরিচালনা করেছে তার সরকার। গত মাসের নির্বাচনে তার দলের সমর্থন কমে গেলেও কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে বিভিন্ন দলের কাছ থেকে আইজেনকোট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থনের সুপারিশ পেয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ এসেছে ৪৬ জন আইনপ্রণেতার।তবে এই হিসাবের মধ্যে ইসরাইলের আরব আইনপ্রণেতাদের সমর্থনও রয়েছে। নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষোভের কারণে এবারের নির্বাচনে আরবদের আসনসংখ্যা ঐতিহাসিক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তার সরকারের কট্টর ডানপন্থি নেতাদের বিরুদ্ধে আরব সম্প্রদায়কে প্রান্তিক করে দেওয়ার প্রকাশ্য অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে।সূত্র: আরব নিউজএমএমআর

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!